World

নীল আকাশ থেকে মাংস বৃষ্টি, রহস্যের কিনারা হল না আজও

নীল আকাশের বুক থেকে হয়েছিল মাংসের বৃষ্টি। সে ঘটনা আজও এক রহস্যই রয়ে গেছে। তারই একটা টুকরো এবার সকলের সামনে।

সেদিন আকাশ ছিল পরিস্কার। সকলেই নিজের নিজের কাছে ব্যস্ত। দিনটা ১৮৭৬ সালের ৩ মার্চ। সেদিন আচমকাই নীল আকাশের বুক থেকে শুরু হল বৃষ্টি। যেমন তেমন বৃষ্টি নয়, মাংসের টুকরোর বৃষ্টি। খুব ছোট নয়। বেশ বড় আকারের মাংসের টুকরো।

এক মহিলা দেখেন তাঁর আশপাশে ধুপ ধুপ করে পড়ছে মাংসের টুকরো। কিন্তু সে সব টুকরো আসছে কোথা থেকে? সে রহস্যের আজও কিনারা হয়নি। ঘটনাটি ঘটেছিল আমেরিকার কেন্টাকির বাথ কাউন্টিতে। যা আজও দ্যা গ্রেট কেন্টাকি মিট শাওয়ার নামে পরিচিত।

সেই ঘটনা অনেকেরই জানা। যেটা দেখা হয়নি তা হল সেইসব মাংসের টুকরোগুলো। দেড়শো বছর আগের কথা। সে সময়কার সেই মাংসের টুকরো দেখার সুযোগ এবার পাবেন সাধারণ মানুষ।

যখন ঘটনা ঘটে তখন ঘরে ঘরে এত মানুষের হাতে ক্যামেরাও ছিলনা। ভিডিও হতনা। ফলে তা এখনকার মত ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ায়নি। মনে করা হয় সে সময় সেই মাংসের বৃষ্টির কয়েকটি টুকরো সংরক্ষণ করা হয়েছিল।

ট্রানসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে রাসায়নিকের জারে ডোবানো অবস্থায় একটি টুকরো সংরক্ষিত হয়। যা এবার তারা বাথ কাউন্টিকে ফিরিয়ে দিল মিউজিয়ামের অন্যতম আকর্ষণ করার জন্য।

তবে সেই মাংসের বৃষ্টি কেন হয়েছিল তার কিনারা আজও হয়নি। অনেক তত্ত্ব সামনে এসেছে। যার মধ্যে একটি তত্ত্বকে অনেকেই ঠিক বলে মনে করেন। সেটা হল শকুনে এই সব মাংসের টুকরো বমি করেছিল। যা ছড়িয়ে পড়েছিল বৃষ্টির মত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026