World

টর্নেডো কাড়ল ৫০টি প্রাণ, লণ্ডভণ্ড শহর

পরপর ৪টি টর্নেডোর হানা যে কি ভয়ংকর হতে পারে তা টের পেতে অসুবিধা হয়নি মানুষজনের। ৫০টি প্রাণ কমপক্ষে কেড়ে নিয়ে গেছে এই দানব ঘূর্ণিবাত।

কোথাও কিছুই ছিলনা। শহর ছন্দেই চলছিল। আচমকাই আকাশ থেকে মাটি ছোঁয়া বনবন করে ঘুরতে থাকা দানব টর্নেডো এগিয়ে এল হুহু করে। একটা নয়। পরপর ৪টি। তাতেই তছনছ হয়ে গেল ২০০ মাইল এলাকা।

মার্কিন মুলুকের কেন্টাকির ২০০ মাইল এলাকা নিছক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিছুক্ষণের মধ্যে। টর্নেডোর কোপে পড়ে চোখের নিমেষে তছনছ হয়ে গেছে বিভিন্ন জায়গা।

সেখানকার বাড়িঘরের প্রবল ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে অন্য জিনিসপত্রের। তবে তার চেয়েও ভয়ংকর ৫০টি প্রাণ। ৫০টি প্রাণ কেড়ে নিয়ে গেছে এই ঝড়।

যদিও এটা প্রাথমিক হিসাব মাত্র। ধ্বংসস্তূপ সরানোর পর পরিস্কার হবে কত জনের প্রাণ গেছে এই টর্নেডোর কোপে। কেন্টাকির অনেকগুলি কাউন্টি কার্যত তছনছ হয়ে গেছে।

এদিকে গত রাতে যখন কেন্টাকি টর্নেডোয় তছনছ হচ্ছে তখন মার্কিন মুলুকেরই ইলিনয়ের একটি কারখানার বড়সড় ক্ষতি হয়েছে প্রবল ঝড়ে। যেখানে ১০০ জনের ওপর কর্মী আটকে পড়েন। এদিকে টর্নেডোর পাল্লায় পড়ে বহু গাছ উড়ে গেছে, উপড়ে পড়েছে। বহু বাড়ির চাল উড়ে গেছে।

আমেরিকায় টর্নেডো অবশ্য নতুন কিছু নয়। এই আকাশচুম্বী ঝড় যখনই আসে তখনই ধ্বংসলীলা সঙ্গে করে আনে। যা মানুষের প্রাণ, প্রাণিদের প্রাণ, জিনিসপত্রের ভয়ংকর ক্ষতি করে যায়।

তারই সাম্প্রতিকতম ঘটনার সাক্ষী হল কেন্টাকি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কেন্টাকির গভর্নর নিজে উদ্ধারকাজে নজর রাখছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026