World

বিশ্বের সবচেয়ে বড় গুহায় পাওয়া গেল ৩৪ কোটি বছর পুরনো দাঁত

সমুদ্রে পাওয়া গেলে একটা কথা ছিল। কিন্তু হাঙরের দাঁত কিনা পাওয়া গেল বিশ্বের সবচেয়ে লম্বা গুহায়। সে হাঙর জলে ভাসত ৩৪ কোটি বছর আগে।

এ হাঙর খুব বড় চেহারার হতনা। তাদের বিশেষত্ব ছিল তাদের দাঁত। একটু বাঁকানো হত তাদের দাঁতগুলো। এমনভাবে তা সাজানো থাকত যে সে সময় জলে ঘোরা অন্য ছোট পোকা বা মাছকে সে খেতে পারে।

এ হাঙরকে বিজ্ঞানীরা ডাকেন মাকাডেনস ওলসোনি নামে। এমন হাঙর আর পৃথিবীতে নেই। তারা জলে ভেসে বেড়াত প্রাগৈতিহাসিক যুগে। ৩৪ কোটি বছর আগে। সে সময় পৃথিবীতে যে প্রাণিদের দেখতে পাওয়া যেত তারা আর নেই। তবে জায়গাগুলো আছে।

তেমনই একটি জায়গা কেন্টাকির ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক। পৃথিবীর সবচেয়ে বড় গুহা। যা ৩৪ কোটি বছর আগে এখনকার মত মাটির ওপর ছিলনা। ছিল জলের তলায়। সেই জলে সে সময় মাকাডেনস ওলসোনি হাঙর ঘুরে বেড়াত। সেই হাঙরের একটি দাঁত পাওয়া গেল এই গুহায়।

ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ বিষয়টি সামনে এনেছে। তারা জানিয়েছে, এ আবিষ্কার তাদের জন্য এক বড় প্রাপ্তি। যা ৩৪ কোটি বছর আগের পৃথিবীর জলভাগের সম্বন্ধে অনেক তথ্য দিতে পারবে। ওই দাঁত পরীক্ষা করে বিশেষজ্ঞেরা প্রাগৈতিহাসিক এমন এক সময়ের সম্বন্ধে জানতে পারবেন যা জানার চেষ্টা বিশ্বজুড়েই চলছে।

এই ম্যামথ কেভ ন্যাশনাল পার্কে শার্ক উইক বা হাঙর সপ্তাহ চলার সময়ই মাকাডেনস ওলসোনি হাঙরের দাঁত পাওয়ার কথা সামনে আনে পার্ক কর্তৃপক্ষ। এতে পর্যটকদের উৎসাহ আরও বৃদ্ধি পায়।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026