Entertainment

শ্যুটিংয়ের শেষদিনে ইউনিটের সকলকে উপহার দিতে নায়িকার খরচ হল ৭৫ লক্ষ টাকা

সিনেমার শ্যুটিংয়ের শেষদিনে ইউনিটের সকলকে নায়িকার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী বিশেষ উপহার দিলেন। যা দিতে তাঁর খরচ হল ৭০ থেকে ৭৫ লক্ষ টাকা।

সিনেমার শ্যুটিংয়ের শেষদিন। একটা বিশাল ইউনিট একসঙ্গে এতদিন কাজ করেছে। তার ইতি এদিনই। তারপর ফের কবে এই ইউনিট একসঙ্গে হবে কারও জানা নেই।

শ্যুটিংয়ের শেষদিনে সকলের মনটাই ভার। নায়িকার চরিত্রে অভিনয় করা অভিনেত্রীরও একই অবস্থা। তাঁরও মনটা ভারাক্রান্ত। তিনি ওই ইউনিটের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন যে শেষদিনে তিনি ইউনিটের সকলের হাতে বিশেষ উপহার তুলে দিলেন।

এই উপহার তুলে দিতে নায়িকার খরচ হল ৭০ থেকে ৭৫ লক্ষ টাকা! একে উপহার অত্যন্ত দামি। তার ওপর ইউনিটের মোট সদস্য সংখ্যা শুনলে অনেকেই চমকে যেতে পারেন।

ইউনিটে মোট সদস্য ছিলেন ১৩০ জন। যাঁদের প্রত্যেকের হাতে একটা করে ১০ গ্রাম সোনার কয়েন তুলে দেন অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণী সিনেমা ‘দসরা’-র শেষদিনের শ্যুটিংয়ে।

এই সিনেমায় জনপ্রিয় অভিনেতা নানি-র বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। যাঁর অনেকগুলি হিট সিনেমা রয়েছে ঝুলিতে।

সেই কীর্তি শ্যুটিংয়ের শেষদিনে ইউনিটের প্রত্যেক সদস্যের হাতে তুলে দিলেন একটি করে সোনার কয়েন। যা করতেই তাঁর ৭৫ লক্ষ টাকা খরচ হয়ে গেল।

প্রসঙ্গত তেলেগু এই সিনেমা নিয়ে যথেষ্ট আশাবাদী সিনেমার পরিচালক নবাগত শ্রীকান্ত ওডেলা। সিনেমার গল্প শুধু দক্ষিণ ভারত নয়, গোটা দেশের মন জয় করবে বলেই বিশ্বাস পুরো ইউনিটের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026