মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বন্ধ কেদারনাথ যাত্রা

প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়ছে না উত্তরাখণ্ডের। ভয়ংকর দাবানলের পর এবার মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের জনজীবন। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। অনেক জায়গায় ধস নামায় অবস্থা আৰও ভয়ংকর আকার ধারণ করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। গত শনিবার উত্তরাখণ্ডের তেহরি জেলার ঘনশালি এলাকায় আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় জলের তোড় ছিল প্রবল। সেই তোড়েই ভেসে যায় স্বর্ণ রনশাল গ্রামের ১৫ বছরের কিশোর বিপুল। মৃত্যু হয় তার। এদিকে আবহাওয়ার এই অবস্থায় স্তব্ধ চার ধাম যাত্রা। কেদারনাথের পথে বহু পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় আটকে আছেন। আগামী ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টি চলবে। তারপর আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026