National

কেদারনাথের দরজা খুলছে ১৪ মে, বদ্রীনাথ ১৫ মে

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মন্দিরের দরজা খোলার দিনক্ষণ স্থির হয়। যা স্থির করার সময় হাজির থাকেন ওঙ্কারেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত সহ অন্যরা।

কেদারনাথ মন্দিরের দরজা বছরের মধ্যে ৬ মাস খোলা থাকে। ৬ মাস বন্ধ থাকে। শীতের জন্য মন্দিরের দরজা এখন বন্ধ। আগামী ১৪ মে মন্দিরের দরজা খুলে যাচ্ছে ভক্তদের জন্য। উত্তরাখণ্ডের সাংস্কৃতিক মন্ত্রী শতপল মহারাজ সোমবার একথা ঘোষণা করেন। তিনি আরও জানান, ১৪ কেদারনাথ মন্দির খুলছে। আর ১৫ মে খুলছে বদ্রীনাথ মন্দির। প্রসঙ্গত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথ লিঙ্গ।

ফাইল : বদ্রীনাথ মন্দির, ছবি – আইএএনএস

কবে থেকে মন্দিরে দরজা খুলবে তা সাধারণত সিদ্ধান্ত হয় মহাশিবরাত্রির দিন। এটাই প্রচলিত প্রথা। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মন্দিরের দরজা খোলার দিনক্ষণ স্থির হয়। যা স্থির করার সময় হাজির থাকেন ওঙ্কারেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত সহ অন্যরা। হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম কেদারনাথ ও বদ্রীনাথ। দুর্গম পথ পার হয়ে কেদারনাথ দর্শনে হাজির হন ভক্তরা। গাড়োয়াল হিমালয়ের রুদ্রপ্রয়াগ জেলায় পাহাড়ের ওপর অবস্থিত কেদারনাথ মন্দির।

মনে করা হয় ১ হাজার ২০০ বছর আগে আদি শঙ্করাচার্যের হাত ধরেই এই কেদারনাথ মন্দিরের প্রতিষ্ঠা হয়। মন্দাকিনী ও সরস্বতী নদীর ধারে তৈরি হয় কেদারনাথ মন্দির। গাড়োয়াল জুড়েই রয়েছে পঞ্চ কেদার বা শিবের পাঁচটি লিঙ্গ। যার অন্যতম হল কেদারনাথ। অন্য ৪টি হল তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধ্যমহেশ্বর ও কল্পেশ্বর।

মধ্যমহেশ্বর মন্দির, ছবি – সৌগত দে

একইভাবে বদ্রীনাথেও ভক্ত সমাগম হয় দেখার মতন। একদিকে নর পাহাড় ও অন্যদিকে নারায়ণ পাহাড়। তার মাঝেই পর্বতের উপরে অবস্থিত বদ্রীনাথ মন্দির। বদ্রীনাথের বাঁ পাশ দিয়ে বয়ে গেছে অলকানন্দা নদী। বদ্রীনাথ ও কেদারনাথে বিগ্রহ দর্শনের টানে যেমন ছুটে যান ভক্তরা, তেমনই টানে এই ২ মন্দিরে পৌঁছনোর পথের অপার সৌন্দর্য, মন্দিরে পৌঁছনোর পর হিমালয়ের অমোঘ টান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026