ফাইল : তুষারস্নাত কেদারনাথ মন্দির চত্বর, ছবি - আইএএনএস
ইতিমধ্যেই হিমাচল প্রদেশে তুষারপাত হয়েছে। জাঁকিয়ে ঠান্ডা অনেক জায়গায়। উত্তরাখণ্ডেও তুষারপাত হয়েছে। ফের হল গত শুক্রবার গভীর রাতে। কেদারনাথের কাছে ১৫ মিনিট ধরে টানা তুষারপাত হয়। সঙ্গে ছিল ঝিরঝিরে বৃষ্টিও। চারদিক সাদা বরফে ঢাকা পড়ে। তুষারপাতের জেরে কেদারনাথ মন্দিরমুখী পুণ্যার্থীরা সমস্যায় পড়েছেন। রাস্তা পিচ্ছিল হয়েছে তুষারপাতের জেরে। ফলে সেই পিচ্ছিল রাস্তা দিয়ে পুণ্যার্থীদের যেতে নিষেধ করেছে প্রশাসন। একইভাবে প্রভাবিত হয়েছে অন্য পরিবহণ পরিষেবাও।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরাখণ্ডের আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। যার জেরেই এই তুষারপাত। আগামী কয়েক সপ্তাহে এখানে শীত জাঁকিয়ে পড়তে চলেছে বলেও পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞেরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…