National

গণ্ডারের ডেরায় মানুষের ভিড় আরও বাড়াতে চলেছে চেনা পাতা

গণ্ডারের ডেরায় ক্রমশ মানুষের ভিড় বাড়ছে। অন্তত তাই দেখা যাচ্ছে। সেই ভিড় আরও বাড়াতে চলেছে চেনা পাতা। অন্তত তাই মনে করা হচ্ছে।

গণ্ডারের নিশ্চিন্ত ডেরায় মানুষের ভিড় বাড়ছে। খতিয়ান তাই বলছে। তাতে অবশ্য গণ্ডারদের কিছু যায় আসেনা। তারা একটি শিং নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে অরণ্যের চেনা অলিগলিতে। মানুষ তাদের দেখতেই মূলত এখানে হাজির হন। তবে মানুষকে আরও বেশি করে টেনে আনতে আরও নানা আকর্ষণের থালি সাজানো হয়েছে এবং হচ্ছে।

এই অভিনব উদ্যোগ কাজেও লেগেছে। কাজিরাঙা জাতীয় উদ্যানে গতবারের তুলনায় এবার ভিড় অনেকটাই বেড়েছে। কাজির রংহাংপি গল্প, কোহোরাতে সাইকেল চালনা, পানপুর জিপ সাফারি এবং বিশ্বনাথ ওয়াইল্ড লাইফ ডিভিশনে নৌকায় করে জলে ভেসে পড়া।

গণ্ডারের দর্শন, কাজিরাঙার চোখ জুড়নো জঙ্গল, প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এসব আকর্ষণ পর্যটকদের আরও বেশি করে টেনে আনছে এখানে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে এক চেনা পাতার দর্শন।

চা পাতার বাগানও ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা করেছে কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ সংস্থা। তাদের নিশ্চিত বিশ্বাস চা বাগান ঘুরিয়ে দেখানোর হাতছানি আরও পর্যটককে কাজিরাঙায় ঘুরতে আসায় আকর্ষিত করবে।

অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত গতবারের তুলনায় এবার ১০ লক্ষ টাকা বেশি রোজগার করেছে এই জাতীয় উদ্যান। একবার চা বাগান ঘুরিয়ে দেখানো শুরু হয়ে গেলে এই রোজগার আরও বাড়বে বলেই মনে করছে তারা।

কাজিরাঙায় ঘুরতে যাওয়ার পিছনে পর্যটকদের আরও এক আকর্ষণ হল এখানকার প্রচুর প্রজাতির রংবেরংয়ের পাখি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026