National

দেখা মিলল অতিবিরল সোনালি বাঘের

রামায়ণে সোনার হরিণের কথা সকলেই জানেন। কিন্তু সোনালি বাঘের কথা বড় একটা শোনা যায়না। এবার সেই সোনার বাঘের দেখা মিলল রাজ্যের পাশেই।

রামায়ণে সোনার হরিণের কাহিনি প্রায় সকলের জানা। সে হরিণ কেউ দেখেননি। রামায়ণে পড়েছেন। কিন্তু এবার সোনার বাঘের দেখা মিলল। জঙ্গলের মাঝে যথেষ্ট লম্বা ঘাসে ভরা এলাকায় একটি কাঁচা জঙ্গলের পথ ধরে সে রোদ গায়ে মেখে কিছুটা হেঁটে আসে। দুলকি চালেই হেঁটে কিছুটা এগিয়ে তারপর সেই ঘাসের জঙ্গলের মধ্যে ঢুকে হারিয়ে যায়।

কিন্তু এই সামান্য সময়েই তার দেখা মেলা সকলকে আপ্লুত করেছে। কারণ বাঘ অনেক দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলে। কিন্তু এমন সোনালি বাঘের দেখা সহজে মেলেনা। অতিবিরল এই প্রজাতি। তাই তার এক ঝলক যে খবর হবে তাতে আর আশ্চর্য কি!

অতিবিরল প্রজাতির এই বাঘের দেখা পাওয়ার কথা পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য অসমের মুখ্যমন্ত্রীর অফিসের এক্স হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে। সে ছবিও প্রকাশ করা হয়েছে যেখানে এই বাঘটিকে দেখা গেছে।

অসমের বিখ্যাত জঙ্গল কাজিরাঙা জাতীয় উদ্যানে এই বাঘের দেখা মিলেছে। জাতে সে রয়্যাল বেঙ্গল টাইগার। তবে তার গায়ের চামড়ার রং তাদের বিরল করে তুলেছে।

যেমন কিছুদিন আগে ওড়িশার জঙ্গলে কালো বাঘের দেখা মেলাটা সকলকে অবাক করে দিয়েছিল, তেমনই কাজিরাঙার এই সোনালি বাঘ সকলকে অবাক করেছে।

কিছুক্ষণের জন্য নজরে আসা সোনালি এই বাঘ কিন্তু চালে মহারাজকীয়। আর সেটাই মানুষকে আরও আনন্দ দিয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই এই ছবি দেখে ফেলেছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026