Feature

কাজিরাঙার জঙ্গলে অনেকেই গেছেন, এই নামের পিছনের কাহিনি চোখে জল আনতে পারে

কাজিরাঙা জাতীয় উদ্যানের নাম নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই কাজিরাঙা নামটার পিছনে কিন্তু লুকিয়ে আছে এক করুণ কাহিনি। যা অনেকের চোখে জল আনতে পারে।

ভারতের একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান। বলা হয় বিশ্বের দুই তৃতীয়াংশ গণ্ডার রয়েছে শুধু কাজিরাঙাতেই। এছাড়া এই জঙ্গলে আরও অনেক পশুপাখি রয়েছে। রয়েছে অপার সবুজ প্রকৃতি।

কাজিরাঙার জঙ্গলে অনেকেই বেড়াতে যান। এই কাজিরাঙা জঙ্গলের নাম কাজিরাঙা হওয়ার পিছনে কিন্তু এক কাহিনি কথিত আছে। যা আজও মানুষের মুখে মুখে ঘোরে। সে কাহিনি অনেকের চোখে জল আনতে পারে।

কথিত আছে কার্বি আংলং-এর বাসিন্দা এক তরুণের নাম ছিল কাজি। আর ওখানেরই বাসিন্দা এক তরুণীর নাম ছিল রাঙা। এই ২ তরুণ হৃদয়ের মধ্যে এক প্রেমের সম্পর্ক তৈরি হয়।

২ জনই একে অপরের প্রেমে পাগল। কিন্তু তাদের পরিবার থেকে স্থানীয়রা কেউই তাদের সম্পর্ক মেনে নেয়নি। অনেক চেষ্টা করেও কাউকে রাজি করাতে না পেরে একদিন কাজি আর রাঙা একসঙ্গে মনের দুঃখে ওই গহন অরণ্যে প্রবেশ করে।

তাদের ফিরিয়ে আনতে জঙ্গলের আনাচকানাচ খুঁজে দেখেন স্থানীয়রা। কিন্তু ২ জনের দেখা মেলেনি। আর কোনওদিন তারা ওই জঙ্গল থেকে বেরিয়ে আসেনি।

কাজিরাঙায় বাঘ, ছবি – প্রলয় লাহিরী

এই প্রেমগাথা আজও এখানকার মানুষের মুখে মুখে ঘোরে। এই কাজি আর রাঙার নাম থেকে এই জঙ্গলের নাম হয় কাজিরাঙা বলে মনে করেন অনেকে।

যদিও এই কাজিরাঙা নাম হওয়ার পিছনে আরও একটি ব্যাখ্যাও অনেকে দিয়ে থাকেন। কাজিরাঙা জঙ্গলকে অনেকে লাল ছাগলের জমিও বলে থাকেন।

ফাইল : কাজিরাঙায় হাতির দল, ছবি – আইএএনএস

এখানে ছাগল বলতে তাঁরা হরিণকেও ব্যাখ্যা করে থাকেন। অনেকে মনে করেন স্থানীয় কার্বি ভাষায় কাজি মানে ছাগল। আর রাঙা মানে লাল। সেই থেকেই এই জঙ্গলের নাম কাজিরাঙা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026