National

গণ্ডার গোনা শুরু হতেই প্রকাশ্যে অন্য সত্য

গণ্ডার গুনতে শুরু করার পর গণ্ডারের সঠিক সংখ্যার পাশাপাশি সামনে এল অন্য সত্য। যে সত্য সামনে এসেছে তা অবশ্য স্বস্তির।

একশৃঙ্গ গণ্ডার কিংবা ভারতীয় গণ্ডারের সংখ্যা কত? সম্প্রতি শেষ হল সর্বশেষ গণ্ডার শুমারি। তাতে সুখবর মিলেছে। কাজিরাঙায় গত ৪ বছরে গণ্ডারের সংখ্যা ৮ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।

কাজিরাঙার গণ্ডার গোনার কাজ শেষ হয়েছে চলতি মাসের ২৫ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে। এ খবর জানিয়েছেন কাজিরাঙার ডিরেক্টর যতীন্দ্র শর্মা।

বর্তমানে কাজিরাঙার ২ হাজার ৬১৩টি গণ্ডারের মধ্যে ১ হাজার ৮২৩টি গণ্ডারের বয়স ৬ বছরের ওপর। এদের মধ্যে ৯০৩টি স্ত্রী গণ্ডার আর ৭৫০টি পুরুষ গণ্ডার রয়েছে।

গণনায় আরও কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। যেমন ৩ থেকে ৬ বছর বয়সী গণ্ডার রয়েছে ৩৬৫টি, ১ থেকে ৩ বছর বয়সী গণ্ডার রয়েছে ২৭৯টি।

প্রশিক্ষিত কর্মীদের গণ্ডার গোনার কাজে লাগানো হয় বলে জানান কাজিরাঙার ডিরেক্টর যতীন্দ্র শর্মা। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয়েছে। নিয়োগ করা হয়েছে আরও বনরক্ষী। এর জেরে গণ্ডার ও হাতির চোরাশিকার অনেকটাই বন্ধ হয়েছে।

গত ১ বছরে অসমে একটিমাত্র গণ্ডার চোরাশিকারিদের হাতে নিহত হয়েছে। এর আগে ২০২০ সালে ২টি গণ্ডার চোরাশিকারিদের হাতে নিহত হয়।

তবে গত ৪ বছরে বিভিন্ন প্রাকৃতিক কারণে ৪০০ গণ্ডার মারা গিয়েছে। অন্যদিকে চোরাশিকার কমতেই বেড়েছে গণ্ডারের সংখ্যা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026