Sports

১০৫ ঘণ্টা টানা যোগাসন করে বিশ্বরেকর্ড

টানা ১০৫ ঘণ্টা অর্থাৎ প্রায় সাড়ে ৪ দিন এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারবেন? তাও বিশেষ যোগার ভঙ্গিতে? খাবার খাওয়া, জলপান তো দূরের কথা, প্রকৃতির ডাকে সাড়া দিতে পর্যন্ত নিজের জায়গা ছেড়ে ওঠা যাবে না। এমন অসম্ভবের সাধনা করেই গিনেস বুকে নিজের নাম তুললেন চেন্নাইয়ের কবিতা ভারানিদারান।

২৩ ডিসেম্বর সকাল ৭টায় যোগাসনে বসেছিলেন ৩৩ বছরের কবিতা। তারপর থেকে এক মুহুর্তের জন্য নিজের স্থান ছেড়ে নড়েননি তিনি। জায়গা থেকে ওঠা তো দূর, যোগাসনের ভঙ্গিতে স্থির কবিতাকে বিন্দুমাত্র টলতে পর্যন্ত দেখা যায়নি। পা দুটো পদ্মাসনের ভঙ্গিতে বসা। আর হাত দুটো কানের দুপাশ দিয়ে তুলে মাথার উপরে প্রণামের ভঙ্গিতে জোড়া ছিল তাঁর। টানটান শরীর, চোখে মুখে ক্লান্তি ঘিরলেও আত্মবিশ্বাস অটল।

কবিতাদেবীর স্বামী নিজে পেশায় একজন যোগাসন প্রশিক্ষক। স্বামীর প্রশিক্ষণ ও অনুপ্রেরণাই ছিল কবিতার অধ্যবসায়ের পাথেয়। আর তাতে ভর করেই গত ২৮ ডিসেম্বর এক সন্তানের মা কবিতা নতুন বিশ্বরেকর্ড তৈরি করে বছর শেষে গুরুকে দিলেন তাঁর শ্রেষ্ঠ দক্ষিণা। তবে এখানেই থেমে থাকতে চাইছেন না ‘যোগী’ কবিতা। শনিবার পর্যন্ত যোগার ভঙ্গিতে থেকে নিজের তৈরি বিশ্বরেকর্ড ভেঙ্গে আরও এক বিশ্বরেকর্ড গড়ে তোলার লক্ষ্যে এগোতে চান তিনি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026