Entertainment

ফ্যানদের জন্মদিনে রিটার্ন গিফট, সাদা বিকিনিতে মোহময়ী ছবি পোস্ট ক্যাটরিনার

নীলের পর এবার সাদা সুইমশ্যুটে আগুন ধরালেন ক্যাটরিনা কাইফ। আপাতত এই বলিউড সুন্দরী মেক্সিকোর সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন। মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। জন্মদিনের উপহারের মতই সোশ্যাল সাইটে তিনি একটি সাদা সাঁতারের পোশাক বা সুইমশ্যুটে ছবি প্রকাশ করেন। যা দেখে রীতিমত চোখ আটকে গেছে নেটিজেনদের। ক্যাটরিনার শরীরী বিভঙ্গ থেকে চোখ সরাতে পারছেন না অনেকে।

হংকংয়ে জন্মগ্রহণ করা এই ব্রিটিশ সুন্দরী তাঁর অবসর যাপনের ছবি এভাবে শেয়ার করতেন না। কিন্তু ৩৬ তম জন্মদিনে পৌঁছে তাঁর হয়তো মনে হয়েছে এই ছবি সকলের জন্য সামনে আনা দরকার। পিছনে নীল সমুদ্র। সেখানে দাঁড়িয়ে সাহা সুইমশ্যুটে ক্যাটরিনা। তাঁর মুখের ওপর আলতো করে লেপটে আছে একটি রোদের রেখা। মুখের চামড়ার রঙে যেন একটা মেক্সিকান ছাপ। চোখের ওপর রোদটা যেন আলাদা করে হাইলাইটের মত এসে পড়েছে। দৃষ্টিতে এক অদ্ভুত আবেদন। বিকিনির ওপর বিছিয়ে থাকা জালের সাদা পোশাকটা লেপটে থাকার মত। শরীরের অনেকটাই উন্মুক্ত।

অনেকেই জন্মদিনে ক্যাটরিনাকে এদিন শুভেচ্ছা জানান। মাধুরী দীক্ষিত, শ্বেতা বচ্চন, জোয়া আখতার, ফারহা খানরা। তবে কয়েকটি কমেন্ট রীতিমত নজর কেড়েছে। যেমন এই ছবি দেখে ক্যাটরিনার বন্ধু অর্জুন কাপুর লিখেছেন, তিনি বুঝতে পেরেছেন যে ক্যাটরিনা ওখানে ফোটোশ্যুট করতেই গেছেন। ক্যাটরিনাকে পাগল, নির্বোধ বলেও ঠাট্টা করেছেন অর্জুন। তবে তা ছিল বন্ধুর মত। করণ জোহর আবার লিখেছেন তাঁর সারাদিনটা চলে যাচ্ছে ক্যাটরিনার পোস্ট লাইক করতে করতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026