ভারতের প্রচারে ক্যাটরিনা কাইফ, ছবি - আইএএনএস
রাতে ২ চোখের পাতা এক করতে পারছেন না অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি নিজেই সেকথা জানিয়েছেন। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে ক্যাটরিনা জানিয়েছেন সামনেই ৫ জুন। তার আগে তিনি রাতে টেনশনে ২ চোখের পাতা এক করতে পারছেন না। ৫ জুন মুক্তি পেতে চলেছে সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘ভারত’। সেই সিনেমাকে দর্শকরা কেমনভাবে নেবেন, দর্শকদের কেমন লাগল তা নিয়ে প্রবল চাপে দিন কাটছে বলিউডের অন্যতম সুন্দরী এই অভিনেত্রীর।
কেমন হতে পারে ভারত-এর বক্স অফিস? ক্যাটরিনার উত্তর, বক্স অফিসে কেমন ফল করবে ভারত তা এখনই বলা কঠিন। তবে তিনি মনে করছেন দর্শকরা তাঁদের অনেকদিন ধরে পছন্দ করে আসছেন। ফলে ভালই কিছু হবে। আলি আব্বাস জাফরের সিনেমা ভারত নিয়ে ক্রমশ চড়ছে প্রত্যাশার পারদ। সিনেমায় সলমন খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও রয়েছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার, তাবু, জ্যাকি শ্রফের মত অভিনেতা অভিনেত্রীরা।
ক্যাটরিনার পরের ছবি রোহিত শেট্টির সূর্যবংশী। এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে থাকছেন ক্যাটরিনা। অনেকদিন পর অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। অক্ষয়ের সঙ্গে অভিনয় নিয়েও উত্তেজিত ক্যাটরিনা। তাঁর মতে, অক্ষয় কুমারের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা খুবই ভাল। অক্ষয় অত্যন্ত ভাল অভিনেতা এবং সেটেও খুব ভাল কো-স্টার তিনি। এমনই মনে করেন ক্যাটরিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…