Entertainment

বিয়ের ১ বছরও কাটেনি, শাশুড়ির সঙ্গে খটাখটি লেগে গেল ক্যাটরিনার

শাশুড়ি বউমার মনকষাকষি যে কেবল আম দেশবাসীর দৈনন্দিন জীবনে জড়িয়ে থাকে তেমনটা নয়। বলিউড তারকাদের জীবনেও প্রায় একই ঘটে।

বলিউডে এক সময় কান পাতলে শোনা যেত ঐশ্বর্য রাইয়ের সঙ্গে নাকি শাশুড়ি জয়া বচ্চনের খটাখটি লেগে থাকে। এবার ক্যাটরিনা কাইফের জীবনেও তেমনটাই শোনা যাচ্ছে।

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের ১ বছরও কাটেনি। তার আগেই ক্যাটরিনার সঙ্গে কার্যত শাশুড়ির খটাখটি লেগে গেছে। ক্যাটরিনার কথা থেকেই তা অনেকটা পরিস্কার। সমস্যাটা শুরু হয়েছে খাওয়াদাওয়াকে কেন্দ্র করে।

ভিকি পাঞ্জাবি পরিবারের ছেলে। পাঞ্জাবিরা সকালের ব্রেকফাস্টে পরোটা খেয়ে থাকেন। ঘি দিয়ে ভাজা পরোটা বেশ তারিয়েই উপভোগ করেন তাঁরা। যা পাঞ্জাবি অধিকাংশ পরিবারের প্রাতরাশ।

ফলে ভিকি কৌশলের মা সেই পরোটাই তৈরি করেন সকালে। যা তিনি তাঁর বউমাকে খেতে বলেন। কৌশল পরিবারে বউ হয়ে আসার পর সেই পরিবারের রীতিনীতি যে ক্যাটরিনাকে মেনে নিতে হবে তাও বোঝানোর চেষ্টা করেন তিনি।

ক্যাটরিনা আবার খাওয়াদাওয়া নিয়ে অত্যন্ত সতর্ক। তিনি সকালে ঘুম থেকে উঠে পরোটার মত এত ভারী খাবার খেতে রাজি হননি প্রথম দিন থেকে। কিন্তু শাশুড়ি তাঁকে জোর করেন। ক্যাটরিনাও খাবেন না। শাশুড়িও খাওয়াবেন। এই নিয়ে বাড়িতে একটা যে মনকষাকষির পরিস্থিতি তৈরি হয়েছিল তা বলাই বাহুল্য।

ক্যাটরিনা প্রথম দিকে প্রায় বাধ্য হয়েই পরোটায় একটা করে কামড় দিতেন। সেটা খেতে হত তাঁকে। বিয়ের পর এভাবে বাধ্য হয়ে পরোটা খাওয়া যে তাঁর না পসন্দ ছিল তা ক্যাটরিনা কপিল শর্মার শোতে এসে স্বীকারও করে নিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026