Entertainment

রোজের দম, শ্বাস বন্ধ রেখে ৭ মিনিট জলের তলায় কাটালেন বিখ্যাত অভিনেত্রী

তিনি পারলেন। দম বন্ধ রেখে যে ৭ মিনিটের ওপর জলের তলায় কাটানো যায় তা দেখিয়ে দিলেন একটি সিনেমার শ্যুটিংপর্বে। গড়লেন এক অনন্য নজিরও।

বিশ্বের বহু মানুষের হৃদয়েই দোলা লাগিয়েছিলেন তিনি। তাঁর একটি কালজয়ী সিনেমা তাঁকে অমর করে দিয়েছে। টাইটানিক সিনেমার সেই সুন্দরী রোজ আজ আরও ২৫ বছর পরও নিজের জায়গায় অমলিন। এখনও তিনি যে হলিউডে নিজের একটা আলাদা অস্তিত্ব বজায় রাখতে পারেন তা তিনি দেখিয়ে দিলেন।

হলিউডে সবচেয়ে ভয়ংকর সব দৃশ্যে অভিনয় করে টম ক্রুজ নিজের একটা আলাদাই জায়গা তৈরি করেছেন। ডামি নয়, নিজেই দেন জীবন পণ করা সব শট।

সেই হলিউড তারকা টম ক্রুজ মিশন ইম্পসিবল-এ ৬ মিনিট জলের তলায় অভিনয় করেছিলেন দম বন্ধ রেখে। এখানে বলে রাখা ভাল একজন সাধারণ মানুষ খুব বেশি হলে শ্বাস বন্ধ রেখে জলের তলায় ১ থেকে ২ মিনিট কাটাতে পারেন। সেখানে ৬ মিনিট জলের তলায় কাটিয়ে টম ক্রুজ কার্যত রেকর্ড গড়েছিলেন।

কোনও অভিনেতার এটাই ছিল সবচেয়ে বেশি সময় জলের তলায় কাটানোর নজির। এবার সেই নজির ভেঙে দিলেন কেট উইন্সলেট।

টাইটানিক সিনেমার রোজ এবার অবতার:দ্যা ওয়ে অফ ওয়াটার নামে একটি সিনেমায় অভিনয় করছেন। সেখানে জলের তলার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে ৪৭ বছরের কেট দম বন্ধ রেখে জলের তলায় কাটিয়ে দিলেন ৭ মিনিট ১৫ সেকেন্ড।

কেটের এই অনন্য নজির টম ক্রুজের রেকর্ডও ভেঙে দিল। এখন তিনিই হলিউডের সবচেয়ে বেশি সময় জলের তলায় দম বন্ধ রেখে কাটানো অভিনেত্রী। নিজের এই কৃতিত্ব যেমন সিনেমায় ক্যামেরাবন্দি হয়েছে, তেমনই আলাদা করে ক্যামেরাবন্দি হয়েছে কেটের স্বামীর ক্যামেরাতেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026