Entertainment

কথাটা তিনি কাউকে কোনওদিন বলেননি, এবার বলে ফেললেন টাইটানিকের রোজ

তিনি এ কথাটা কাউকে কোনওদিন বলেননি। নিজেই সেকথা স্বীকার করলেন পৃথিবীর অন্যতম সুন্দরী অভিনেত্রী। কেন বলেননি তাও বললেন অকপটে।

টাইটানিক সিনেমাটির কথা অনেকেরই মনে আছে। শতবর্ষ পার করা বিশ্ব সিনেমা জগতের গুটিকয়েক সেরা ছবির একটি টাইটানিক। যে সিনেমায় সকলের মন জয় করে নিয়েছিল জ্যাক আর রোজের প্রেম কাহিনি। সেই ২ তরুণ হৃদয়ের ভালবাসা অনেকের চোখে জল এনেছিল।

জ্যাকের চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রোজের চরিত্রে কেট উইন্সলেট দর্শকদের অভিভূত করেছিলেন। সুন্দরী অভিনেত্রী কেট এতদিন পর একটি কথা বলে ফেললেন।

একটি বিশ্বখ্যাত ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে কেট হালফিলের ওজন কমানোর জন্য মানুষের চেষ্টার বিষয়ে কথা বলছিলেন। তখনই তিনি জানান একটা কথা তিনি কখনও কাউকে বলেননি।

হলিউড তারকা জানান, তিনি যখন তাঁর অভিনয় জীবনের শুরুর দিকে ছিলেন তখন তাঁর একটা সমস্যা ছিল। তিনি ইটিং ডিজঅর্ডার বা খাবার খাওয়ার সমস্যায় ভুগতেন। কিন্তু তিনি সেকথা কাউকে কখনও জানতে দেননি।

কারণ তখন সকলেই তাঁকে দেখে তাঁর সৌন্দর্যের তারিফ করতেন। তাঁর ওজন কম থাকার জন্য তাঁকে বাহবা জানাতেন। এই তারিফের আবহ থেকে তিনি বেরিয়ে আসতে চাননি। জানাতে চাননি তিনি খাবারের সমস্যায় ভোগেন।

কেট উইন্সলেট এতদিন ধরে কাউকে না বলা কথা এতদিন পর প্রকাশ করার পাশাপাশি তিনি বাড়তে থাকা ওজন কমানোর ওষুধ নিয়েও চিন্তার কথা অকপটে স্বীকার করেছেন।

খাবারের প্রতি আগ্রহ কমাতে এবং খিদে নিয়ন্ত্রণে রাখতে এখন অনেকে যে ওষুধ খাচ্ছেন তা যে তিনি একেবারেই ভাল চোখে নিতে পারছেন না তাও স্বীকার করেন কেট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026