উপত্যকায় দাবানল, জ্বলছে জঙ্গল

সোমবার গভীর রাত। হঠাৎই জঙ্গলের দিক থেক আগুনের লেলিহান শিখা নজরে পড়ে কাশ্মীরের জম্মু-পুঞ্চ হাইওয়ের সংলগ্ন মাঞ্জাকোটের বাসিন্দাদের। চোখের সামনে ছড়িয়ে পড়তে থাকে সেই দাবানল। শুকনো হাওয়ায় ক্রমশ ভয়ংকর চেহারা নিতে থাকে আগুন। ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। বনাঞ্চল ছাড়িয়ে আগুন বসতি এলাকায় ঢুকে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষজনের মধ্যে। দ্রুত সেখানে দমকল পাঠায় কাশ্মীরের বন বিভাগ। যদিও আগুন ক্রমশ গভীর অরণ্যে ছড়িয়ে পড়ায় তাঁদের পক্ষে আগুন নেভানো মুশকিল হচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্তারা। তাঁদের বক্তব্য আগুন যেভাবে ছড়াচ্ছে এবং তা জঙ্গলের এত গভীরে ছড়িয়েছে যে সেখান পর্যন্ত পৌঁছনই তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেন আগুন লাগল তা পরিস্কার নয়। তবে জঙ্গল সংলগ্ন বসতিগুলিকে সতর্ক করেছে প্রশাসন।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026