Entertainment

কি এমন হল যে বরফের নদীতে ডুব দিলেন বলি তারকা কার্তিক আরিয়ান

বরফের নদী। কিছুটা জল, কিছুটা বরফ। কনকন করছে ঠান্ডা জল। সেই জলে কেউ হাত ছোঁয়াতেও ২ বার ভাববেন। সেখানে কার্তিক আরিয়ান জলে নেমে ডুবও দিয়ে দিলেন।

বলিউডে যে নতুন প্রজন্মের নায়ক নায়িকারা গোটা দেশের মানুষের পছন্দের হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে অবশ্যই অন্যতম নাম কার্তিক আরিয়ান। একের পর এক সিনেমা হিট করিয়ে তিনি বলিউডে নিজের একটা পাকাপোক্ত জায়গা ইতিমধ্যেই তৈরি করে নিয়েছেন। ফলে তিনি একের পর এক সিনেমাও পাচ্ছেন।

ভুলভুলাইয়া ২ সিনেমার এই অভিনেতা ছিলেন কাশ্মীরে। সেখানে তাঁর নতুন ছবির শ্যুটিং চলছিল। চন্দু চ্যাম্পিয়ন নামে সেই সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর আচমকাই কার্তিক সিদ্ধান্ত নেন তিনি কাশ্মীরের একটি বরফ গোলা জলের নদীতে বরফ স্নান করবেন।

আইস বাথ নিতে সেই বরফ গলা জলের নদীতে নেমে পড়েন কার্তিক। খালি গায়ে সেই নদীর বুক জলে পৌঁছে ডুবও দেন। স্নান করেন ওই হাড়হিম করা ঠান্ডা জলে। নিজের সেই বরফ জলে স্নানের ছবি কার্তিক তাঁর সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন।

কিন্তু কেন এমন বরফ জলে স্নান? এখন কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীকেই এমন বরফ জলে স্নান করতে নামতে দেখা যাচ্ছে। তাঁরা তাঁদের সেই কোল্ড বাথের ছবি শেয়ারও করছেন সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগেই নায়িকা রাকুল প্রীত সিংয়ের এমনই একটি বরফ জলে স্নানের ছবি সামনে এসেছিল। অনেক দিন আগে থেকেই বরফ জলে স্নান করানো হয় অ্যাথলিটদের।

প্রবল পরিশ্রমের পর শরীরের টিস্যুগুলি যাতে তাঁদের ঠিক থাকে এজন্য এই বরফ জলে স্নান। একে ডাক্তারি শাস্ত্রে বলা হয় ক্রায়োথেরাপি। টিস্যুর চিকিৎসা তো বটেই, সেই সঙ্গে নানা ধরনের ত্বকের সমস্যা দূর করতে বা শরীরকে তরতাজা করে তুলতে এখন এই কোল্ড বাথের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। যাতে গা ভাসাচ্ছেন সেলেব্রিটিরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026