Entertainment

২ লক্ষ টাকায় আইসক্রিম বিক্রি করবেন কার্তিক আরিয়ান

চিত্র পরিচালক করণ জোহর তাঁকে একটি উপহার পাঠিয়েছেন। একটি বাক্স। উপহার সারপ্রাইজ হয়। তাই প্যাকেট খুলে ভিতরে কী আছে তা দেখার চেষ্টা করেন অভিনেতা কার্তিক আরিয়ান। আর সেই উপহারের বাক্স খুলতেই আনন্দে আটখানা কার্তিক। বাক্সের মধ্যে রয়েছে অনেক আইসক্রিম। এমন এক উপহার পেয়ে শুধু খুশিই নন তিনি, দ্রুত এ থেকে কীভাবে রোজগার করা যায় তারও পথ খুঁজে নিয়েছেন বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম হার্টথ্রব।

করণ জোহরের বাড়িতে কদিন আগে গিয়েছিলেন কার্তিক। সেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল। সেই বন্দোবস্তে ছিল আইসক্রিমও। সেই আইসক্রিম খেয়ে দারুণ লেগেছিল কার্তিকের। সেকথা তিনি করণকে জানিয়েও ছিলেন। করণের সেটা মনে ছিল। তাই আচমকাই কার্তিকের বাড়িতে তাঁর পছন্দের আইসক্রিম বাক্স ভরে পাঠিয়ে দেন তিনি।

কার্তিক এই আইসক্রিম নিয়ে কী করবেন তা জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন এটার থেকে তিনি কিছুটা খাবেন। আর বাকিটা বিক্রি করবেন। যার স্কুপ পিছু দাম হবে ২ লক্ষ টাকা! তারসঙ্গে জিএসটি যোগ করেই বিক্রি করবেন তিনি। তাও মাত্র একটি স্কুপের দামই এমন হবে বলে স্থির করেছেন কার্তিক। এতটাই আপ্লুত তিনি। কার্তিক আরিয়ানকে এরপর দেখা যাবে ‘ভুলভুলাইয়া ২’-তে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026