Entertainment

ভুলভুলাইয়া ৩ তৈরি হচ্ছে, ঠিক হয়ে গেল নায়কের নাম

ভুলভুলাইয়া সিনেমাটি ২০০৭ সালে বক্স অফিসে তোলপাড় ফেলেছিল। তারই দ্বিতীয় ভাগের পর এবার তৈরি হচ্ছে তৃতীয় ভাগ। তার নায়কের নাম স্থির হয়ে গেল।

২০০৭ সালে ভুলভুলাইয়া নামে একটি সিনেমা কার্যত ভারতীয় সিনেমায় আলোড়ন ফেলে। আধিভৌতিক এই সিনেমা দর্শকদের মন জয় করে নেয়। বিদ্যা বালান ও অক্ষয় কুমার তাঁদের অভিনয় ক্ষমতায় কার্যত মুগ্ধ করেন। অক্ষয় ভুলভুলাইয়া-র নায়ক হিসাবে নজর কেড়ে নিলেও এই সিনেমা প্রকাশের অনেকদিন পর ভুলভুলাইয়া ২ তৈরির সময় তাঁকে আর কাস্ট করা হয়নি।

ভুলভুলাইয়া ২ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২২ সালে। ভুলভুলাইয়া ২ সিনেমায় আবার অক্ষয় নন সেখানে নেওয়া হয় নতুন প্রজন্মের নায়ক হিসাবে সুনাম অর্জন করা কার্তিক আরিয়ানকে।

এই ভুলভুলাইয়া ২ সিনেমাটিও বক্স অফিসে ভাল ফল করে। এবার তাই পরপর ২টি সাফল্যের কথা মাথায় রেখে হয়তো ভুলভুলাইয়া ৩ তৈরির কাজ শুরু হয়ে গেল।

ভুলভুলাইয়া-তে অক্ষয়, ভুলভুলাইয়া ২-তে কার্তিক আরিয়ান। প্রশ্ন হল ৩-এ কে? তার উত্তর পাওয়া গেল। স্থির হল ভুলভুলাইয়া ৩-এর নায়কের নাম। আর সেই সিনেমায় নায়ক হচ্ছেন কার্তিক আরিয়ানই।

ভুলভুলাইয়া ২-এর পর ৩-এও তাঁকেই বেছে নিলেন নির্মাতারা। ভুলভুলাইয়া ২-এর মত এখানেও কি তিনি রুহ বাবা চরিত্রেই অভিনয় করবেন? সেটা অবশ্য জানা যায়নি।

সিনেমাটি তৈরির কাজ শুরু হতে চলেছে। ভুলভুলাইয়া ২-তে তাবু ছিলেন। তিনি হয়তো এবার আর থাকছেন না। অন্য সব চরিত্রে কে কে অভিনয় করতে চলেছেন তা অবশ্য পরিস্কার হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026