Entertainment

২ নয় তাঁর ৫ সন্তান, প্রকাশ্যেই জানালেন করিশ্মা কাপুর

বলিউড তারকা করিশ্মা কাপুরের ২ সন্তানের কথা সকলের জানা। কিন্তু করিশ্মা এবার খোলাখুলি জানালেন ২ নয় তাঁর ৫ সন্তান।

করিনা কাপুর তখন ছোট। সে সময়ই বলিউড তারকা হয়ে ওঠেন তাঁর দিদি করিশ্মা কাপুর। মাত্র ১৬ বছর বয়সেই রূপোলী পর্দায় পা রাখেন করিশ্মা। প্রেম কয়েদি সিনেমা দিয়ে তাঁর বলিউডে পা রাখা। তারপর ৯০-এর দশক ধরে একের পর এক হিট সিনেমার নায়িকা তিনি।

তালিকায় রয়েছে রাজা বাবু, দিল তো পাগল হ্যায়, গোপী কিষণ, রাজা হিন্দুস্তানি, আনাড়ি, হাম সাথ সাথ হ্যায়, আন্দাজ আপনা আপনা, ফিজা, কুলি নম্বর ওয়ান সহ অনেক সিনেমা।

তিনি বিয়ে করেন সঞ্জয় কাপুর নামে এক শিল্পপতিকে। তাঁদের ২ সন্তান সামাইরা ও কিয়ান। তাঁদের ডিভোর্স হয়ে যায় ২০১৬ সালে। এটাই সকলের জানা ছিল।

কিন্তু একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে করিশ্মা জানিয়ে দিলেন তাঁর ২ নয়, আসলে ৫ সন্তান। ৫ সন্তানের নামও জানান করিশ্মা। যা অনেকের হৃদয় ভালোলাগায় পূর্ণ করে দিয়েছে।

বাকি ৩ সন্তান তাহলে কোথায়? করিশ্মা জানান, তাঁর বোন করিনা, যিনি পরিবারে বেবো নামে পরিচিত, তিনি তাঁর এক সন্তান। দিদি হলেও তিনি করিনার মায়ের মত। করিনাই তাঁর প্রথম সন্তান।

তাঁর আর ২ সন্তান হল করিনার ২ ছেলে তৈমুর এবং জেহ। এই নিয়ে তাঁর ৫ সন্তান। বলিউড তারকা রণধীর কাপুর ও ববিতার সন্তান করিশ্মাকে শেষ দেখা গেছে মার্ডার মুবারক নামে একটি রহস্য রোমাঞ্চ সিনেমায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026