National

মানি হারা কেরালা

প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ কেএম মানি। কেরালার অন্যতম বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা কোনওদিন ভোটে হারেননি। এ এক দুরন্ত রেকর্ড। তাও আবার সেই ১৯৬৫ সাল থেকে। একজন রাজনৈতিক নেতার জীবনে এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে! বেশ কিছুদিন ধরেই তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

কেরালায় কংগ্রেস ভেঙে যখন ১৯৬৪ সালে কেরালা কংগ্রেস তৈরি হয় তখন সেই কেরালা কংগ্রেসের টিকিটেই জেতেন মানি। সেই তাঁর রাজনৈতিক জীবনের শুরু। তারপর কালক্রমে কেরালা কংগ্রেস এম তৈরি হয়। এখন সেই দল কংগ্রেসের অন্যতম শরিক। ইউডিএ-র অন্যতম শরিক। কেরালায় দলমত নির্বিশেষে মানি ছিলেন এক এমন নেতা যাঁর স্থান ছিল সবকিছুর উর্ধ্বে। সবাই তাঁকে সম্মান করতেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল মঙ্গলবার। ৮৪ বছর বয়সে চলে গেলেন কেরালার রাজনৈতিক জগতের কিংবদন্তি এক মানুষ। তাঁর মৃত্যুতে প্রায় সব দলের তরফেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। কেরালা জুড়েই শোকের ছায়া।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026