কার্গিল বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

কার্গিল বিজয় দিবসের ১৭তম বার্ষিকীতে কার্গিলে শহিদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা‌জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, কার্গিলে শত্রুদের অনুপ্রবেশ রুখতে যেভাবে সেনা জওয়ানরা লড়াই করেছিলেন তা দেশ কখনও ভুলবে না। বীর সেনাদের পাশাপাশি এদিন কার্গিল যুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দৃঢ় সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রতি বছরের মত এদিনও কাশ্মীরের দ্রাস সেক্টরে কার্গিলে শহিদ সেনাদের স্মরণে তৈরি সৌধে শ্রদ্ধা জানান সেনা আধিকারিকরা। অশ্রুসজল চোখে সৌধে ফুল রেখে শ্রদ্ধা জানান শহিদ সেনাদের পরিবারের সদস্যরাও। ১৯৯৯ সালের গ্রীষ্মকালে সকলের অলক্ষ্যে কাশ্মীরের দুর্গম কার্গিল সেক্টর দখল করে নেয় পাক সেনা। দীর্ঘ লড়াইয়ের পর পাহাড়ের ওপরে বসে লড়াই করা পাক সেনাদের হটিয়ে ফের কার্গিল পুনর্দখল করে ভারতীয় সেনা। সেই পুনর্দখলের দিনটা ছিল ২৬ জুলাই। তাই প্রতিবছরই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026