Entertainment

সইফ আলি নন, কোন খানকে তাঁর সবচেয়ে পছন্দ, ফাঁস করলেন করিনা কাপুর

এখন তিনি সইফ আলি খানের ঘরণী। তৈমুরের মা। তবে এর বাইরে তিনি একজন অভিনেত্রী। বলিউডের প্রথম সারির নায়িকা। শাহরুখ খান, আমির খান, সলমন কান, স্বামী সইফ আলি খান সকলের সঙ্গেই পর্দায় দেখা গেছে তাঁকে। সেই করিনা কাপুর এবার খোলাখুলি জানালেন কোন খানকে তাঁর সবচেয়ে বেশি পছন্দ। মনে হতেই পারে এক্ষেত্রে নিজের স্বামীকেই বেছে নেবেন তিনি। কিন্তু মোটেও সেই রাস্তায় হাঁটেননি করিনা। এক্ষেত্রে নিজের অভিনেত্রী সত্ত্বাকে সম্পূর্ণ ধরে রেখে করিনা এমন এক নাম জানিয়েছেন যা চমকে দিয়েছে সকলকে।

বলিউডের সুপারস্টারদের বাদ দিয়ে করিনার দাবি, তাঁর মতে বলিউডের সবচেয়ে বড় খান হলেন ইরফান খান। ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় অভিনয় করতে গিয়ে তা উপলব্ধি করেন তিনি। তা নিজেই খোলাখুলি জানিয়েছেন করিনা। তাঁর মতে, ইরফান খানের সঙ্গে ওই সিনেমায় অভিনয় করাটা তাঁর কাছে বড় পাওয়া এবং সম্মানের।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। সেই সিনেমারই সিকুয়েল হচ্ছে ‘আংরেজি মিডিয়াম’। যার শ্যুটিং চলছে। এই সিনেমায় একজন মহিলা পুলিশকর্মীর চরিত্রে অভিনয় করছেন করিনা। ছোট রোল। পর্দায় খুব বেশি সময় তাঁকে দেখা যাবেনা। তবে ছোট রোল নিয়ে ভাবতে নারাজ করিনা। বরং তিনি প্রবল উৎসাহে টগবগ করছেন এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে। ইরফান খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে। সিনেমাটি ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026