Entertainment

করিনার শরীরে ‘স্ট্রেচ মার্ক’ নেই, পা অস্বাভাবিক, সমালোচনার মুখে ‘ভোগ’

সন্তানের মা হওয়া মানেই নিজের আগের সুন্দর দৈহিক গঠনকে অনেকটাই হারিয়ে ফেলা। সঙ্গে দোসর অঙ্গ শিথিলতা আর শরীরের বিভিন্ন স্থানে অযাচিত ‘স্ট্রেচ মার্ক’-এর আবির্ভাব। এই দুয়ের কারণে শরীরের সৌন্দর্যের একেবারে বারোটা বেজে যাওয়ায় মন খারাপ হয়ে যায় অনেক মায়েদের। তবে মাতৃত্বের নিজস্ব তো একটা লাবণ্য আছে। অথচ মাতৃত্বজনিত চামড়ার শিথিলতা বা প্রসারিত দাগের কোনওটাই নেই তৈমুরের মায়ের শরীরে। এমনকি মাতৃত্বজনিত স্বাভাবিক লাবণ্য গায়েব করিনার চেহারায়। অথচ সদ্যই তো তিনি মা হয়েছেন। এর পিছনে নির্ঘাত তবে ফটোশপের কারসাজি আছে! এই অভিযোগে বিদ্ধ হতে হল প্রবল জনপ্রিয় আমেরিকান ফ্যাশন পত্রিকা ‘ভোগ’-কে।

সম্প্রতি পত্রিকাটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। যেখানে পত্রিকার কভার পেজে করিনাকে দেখা যাচ্ছে কমলা রঙের বিকিনিতে। গায়ে রয়েছে সাদা রঙের লম্বা নেটের শ্রাগ। ছবিতে করিনাকে মোহময়ী লাগছে বটে। তবে ছবিতে সইফ ঘরণীর কৃত্রিম সৌন্দর্য মন ভরাতে পারেনি তাঁর অনুরাগীদের। ১ বছরের তৈমুরের মায়ের টানটান তন্বী ত্বক ও দৈহিক গঠন ছবির স্বাভাবিকত্ব নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে নেটিজেনদের মনে। তাঁদের কারও দাবি, করিনার ডান পা-টা ভীষণ অস্বাভাবিক দেখাচ্ছে। আবার কেউ মনে করেছেন, করিনার থাই দুটো যেন জ্যামিতিক আকারের, একেবারে সোজা। করিনার একজন ভক্ত তো আবার একহাত নিয়েছেন ‘ভোগ’-কে। একজন মায়ের স্বাভাবিক স্বাস্থ্যকর চেহারার বদলে তাকে বিকৃত করে দেখানোর অভিযোগে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। একজন সদ্য মা হওয়া নারীর শারীরিক গঠন সম্পর্কে ‘ভোগ’-এর ‘অনভিজ্ঞতা’র জন্য পত্রিকাকে এক হাত নিয়েছেন সমালোচকেরা। ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @kareenakapoorkhan

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026