Entertainment

তাঁর চোখে বলিউডের একমাত্র জিনিয়াস কে, নাম বলতে দ্বিধা করলেন না করিনা

করিনা কাপুর খান বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন। তিনিই এবার খোলাখুলি জানালেন একটি নাম। সাধারণত এভাবে নাম বলতে দ্বিধা করেন অনেকে।

বলিউডে পাকা জায়গা, পায়ের তলায় শক্ত মাটি থাকলেও কেউ প্রকাশ্যে এভাবে কোনও একটি নাম বলতে চান না। অন্যদের চোখে খারাপ হতে চান না। মনের কথা মনেই রেখে দেন। কিন্তু করিনা কাপুর খান তা করলেন না।

একদম প্রকাশ্য অনুষ্ঠানে বসেই একটি নাম বলে দিলেন করিনা কাপুর। যাঁকে তিনি বলিউডের একমাত্র জিনিয়াস বলে মনে করেন। এটাও মনে করেন যে জিনিয়াস বলেই তিনি ঝুঁকি নেন। আর ঝুঁকি যাঁরা নেন তাঁরা সবসময় ১০০-তে ১০০ নাও পেতে পারেন। কিন্তু সেই ঝুঁকি নেওয়ার সাহস থাকার প্রশংসাই করলেন করিনা।

এটাও জানালেন এই বলিউড সুপারস্টার বাঁধাধরা চরিত্রে আটকে না থেকে নানা চরিত্রে অভিনয় করার গবেষণাটা চালিয়ে যান। আর তা করেন ভালবাসা আর অধ্যবসায় দিয়ে। করিনার চোখে বলিউডের সেই জিনিয়াস হলেন আমির খান।

লাল সিং চাড্ডা-য় অমির খানের সঙ্গে অভিনয় করেছেন করিনা। সেই প্রসঙ্গ সামনে এনেই করিনা জানান আমির যা করেন প্রাণ ঢেলে করেন। ভালবেসে করেন। এটাই তাঁকে বলিউডের জিনিয়াস বানিয়ে দিয়েছে।

লাল সিং চাড্ডা বিখ্যাত হলিউড সিনেমা ফরেস্ট গাম্প-এর হিন্দি রিমেক। করিনার মতে, এই সিনেমা কিন্তু ২০ বছর পরেও মানুষ দেখবেন। প্রশংসাও করবেন।

প্রসঙ্গত লাল সিং চাড্ডা কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে করিনার এদিনের এই জিনিয়াস প্রশংসা বলিউডের অন্য খানদের খুশি করল কি? এটা অবশ্য বলা মুশকিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026