Entertainment

সিনেমায় ১৩০ বার পোশাক বদলান করিনা, প্রতিটিই ছিল অত্যন্ত দামি

বলিউডের সিনেমা সবকিছুতেই চমক দেয়। পোশাক বদলের চমকটাও তাই পিছিয়ে ছিলনা। বলিউডের সিনেমার নায়িকা করিনা কাপুর একটি সিনেমায় ১৩০টি পোশাক বদলান। সবকটি পোশাকের দামই আকাশছোঁয়া।

বলিউডের সিনেমায় জাঁকজমক সবসময় নজর কাড়ে। আর সেই জাঁকজমকে পোশাক একটা বড় ভূমিকা নেয়। ভারতে এমনিতেই নানা প্রান্তের নানা পোশাক। তাছাড়া ডিজাইনার পোশাকও রয়েছে।

সব মিলিয়ে পোশাকের যেমন অন্ত নেই, তেমন সেসব পোশাকের চোখ ধাঁধানো রূপও নজরকাড়া। বলিউডে তাই পোশাকে বিশেষ জোর দিতে আগেও দেখা গেছে, এখনও দেখা যায়।

বলিউডের প্রথমসারির নায়িকাদের তালিকায় করিনা কাপুর অবশ্যই পড়েন। তিনি একটি সিনেমায় ১৩০ বার পোশাক বদল করেছিলেন। তাঁর চরিত্রই ছিল একজন ফ্যাশন আইকনের।

ফলে পোশাক এ চরিত্রে একটা বড় বিষয়। চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে করিনা ১৩০ বার পোশাক বদল করেছিলেন পুরো সিনেমায়। যার অনেকগুলি পোশাক আনানো হয়েছিল বিদেশ থেকে।

এই ১৩০টি পোশাকের প্রতিটিরই দাম ছিল আকাশছোঁয়া। চরিত্রের কথা মাথায় রেখে এতটাই দামি পোশাক পরানো হয় করিনাকে। সিনেমা জুড়ে তাঁকে বারবার নতুন পোশাকে দেখেছেন দর্শকরা।

কখনও করিনাকে দেখা গেছে ভারতীয় পোশাকে তো কখনও বিদেশি। কখনও ভারতীয় ও বিদেশি পোশাকের মিশ্রণও পরিধেয় হিসাবে উঠেছে করিনার শরীরে।

সব মিলিয়ে একটা পোশাকেই চোখ ধাঁদিয়ে দিয়েছিলেন করিনা কাপুর। সিনেমার নাম ছিল ‘হিরোইন’। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় করিনা ছাড়াও ছিলেন মুগ্ধা গডসে, রণবীর সুরি, হেলেন সহ অনেকে। মধুর ভান্ডারকরের এই সিনেমা সে সময় বক্স অফিসে সাফল্য পেয়েছিল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026