Entertainment

এখন আর বড় বা ছোট অভিনেতা হয়না, তাহলে কি হয়, জানালেন করিনা

বলিউড বদলাচ্ছে। কেমন বদল হচ্ছে তা এবার ব্যাখ্যার চেষ্টা করলেন করিনা কাপুর খান। তাঁর মতে এখন আর বড় বা ছোট অভিনেতা হয়না।

বলিউড বদলে যাচ্ছে। যদিও সময়ের সঙ্গে সবই বদলায়। তাই সেটা নতুন নয়। তবে করিনা কাপুর খানের মত দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে কাটানো এবং সিনেমা জগতের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত পরিবারের মেয়ে হিসাবে তিনি ছোট থেকেই খুব কাছ থেকে বলিউডের অন্দরমহল দেখার সুযোগ পেয়েছেন। তাই তাঁর ব্যাখ্যাকে গুরুত্ব দিয়েই দেখছে সংশ্লিষ্ট মহল।

সেই করিনা কাপুর খানের মতে, বলিউডে যে বদল এসেছে তা ভাল। ভালোর দিকেই বদল হয়েছে। এখানে এখন আর বড় অভিনেতা বা ছোট অভিনেতা হয়না। সেদিন গেছে।

এখন বলিউডে কেবল ভাল অভিনেতা হয়। বড় বা ছোট অভিনেতার কোনও জায়গা আর এখানে নেই। ফলে বলিউডে যাই বদল হচ্ছে, তা ভালোর জন্য হচ্ছে।

করিনা কাপুর খান তাঁর নতুন শো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ নিয়ে হাজির হওয়ার আগে এও জানিয়েছেন যে বলিউডে এখন অভিনেত্রীরা মানসিক দিক থেকে অনেকটা শক্ত। তাঁরা প্রতিবাদী। তাঁরা অনেক ক্ষেত্রে সোচ্চার। আর সেটা অবশ্যই সঠিক।

সিনেমার স্ক্রিপ্ট হোক বা চরিত্র, সবেতেই অভিনেত্রীরা এখন অনেক শর্ত রাখছেন নিজেদের দিক থেকে। এটাও তারিফ যোগ্য বলেই মনে করছেন করিনা।

এটাকে বদল হিসাবেও দেখছেন করিনা। যাকে তিনি বলিউডের ভালোর দিকে বদল বলে ব্যাখ্যা করেছেন। করিনার নতুন শো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ ইউটিউব চ্যানেল এবং মির্চি প্লাসে দেখা যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026