Entertainment

তিনি কি ফের মা হতে চলেছেন, রাখঢাক না করে পরিস্কার করলেন করিনা কাপুর খান

করিনা কাপুর খান তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন। এমন একটি কথা ছড়ালেও তা কি সত্যি, রাখঢাক আর করলেন না করিনা।

করিনা কাপুর খান বলিউড তারকা। সেইসঙ্গে তিনি সইফ আলি খানের ঘরণীও। তাঁদের ২টি সন্তান রয়েছে। কয়েকদিন আগে সোশ্যাল মাধ্যমে প্রকাশিত হয় করিনার একটি ছুটি কাটানোর ছবি। সেই ছবিতে তাঁকে সন্তানসম্ভবা বলে মনে হয় অনেকের। তাঁর বেবি বাম্প দেখা গেছে বলেই দাবি করেন তাঁরা।

তারপরই হুহু করে ছড়িয়ে পড়ে করিনা তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন। এও বলা হয় একই সঙ্গে ২ বলিউড তারকা করিনা এবং আলিয়া মা হতে চলেছেন। বিষয়টি নিয়ে অবশ্য করিনা বা তাঁর পরিবার মুখ খোলেনি। কিছু জানায়ওনি। অবশেষে আর কোনও রাখঢাক রাখলেন না করিনা।

এখন তিনি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকেই সোশ্যাল মাধ্যমে করিনা লেখেন, এখন পাস্তা ও ওয়াইনের সময়। সকলকে ঠান্ডা হতেও অনুরোধ করেন তিনি।

করিনা জানান তিনি সন্তানসম্ভবা নন। তিনি এও লেখেন সইফ অর্থাৎ তাঁর স্বামী তাঁকে জানিয়েছেন ইতিমধ্যেই দেশের জনসংখ্যায় যথেষ্ট অবদান তিনি রেখেছে। করিনার এই বুদ্ধিদীপ্ত হাস্যরসপূর্ণ উত্তরে জল্পনায় ইতি টানা গেছে। অনেকে তাঁর এই উত্তরের প্রশংসা করেছেন।

২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন করিনা। তাঁদের প্রথম সন্তানের জন্ম হয় ২০১৬ সালে। জন্ম হয় তৈমুরের। এরপর ২০২১ সালে সইফ করিনার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখে। তাঁদের দ্বিতীয় পুত্র জেহ ফেব্রুয়ারিতে জন্ম নেয়। আপাতত এই ২ সন্তানকে সামলাতেই হিমসিম খাচ্ছেন করিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026