করণ জোহর, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @karanjohar
চোখে বাহারি ‘স্টাইলিশ’ চশমা। পরনের পোশাকে কালো ও রুপোলী রঙের জমকালো যুগলবন্দি। মাথা ভর্তি ‘সিলভার’ শেডের চুল। সঙ্গে ভরপুর আত্মবিশ্বাস। নিজের নতুন অবতারে এভাবেই মুম্বইয়ের ল্যাকমে ফ্যাশন উইকের ব়্যাম্পে আগুন ধরিয়ে দিলেন বলিউডের পরিচালক প্রযোজক করণ জোহর।
বয়স বাড়ার সাথে সাথে একটা চিন্তাই কুড়ে খেতে থাকে মানুষকে। সুন্দর কালো চুল উধাও হয়ে গিয়ে মাথা ভরে উঠবে কাঁচা পাকা চুলে। সাদা চুলের সেই উৎপাত থেকে বাঁচতে একেকজন নেন একেকরকম ব্যবস্থা। কেউ চুলে ‘কালার’ করে ঢেকে ফেলেন বার্ধক্যের চিহ্ন। আবার কেউ কালো রঙের ‘কলপ’ বুলিয়ে ধরে রাখতে চান তাঁর চির যৌবন। চুল পেকে যাওয়া বয়সের স্বাভাবিক ধর্ম। তা নিয়ে মানুষের অহেতুক সঙ্কোচবোধের কোনও ভিত্তি নেই। নিজের কালো চুল ‘ধূসর পাকা’ করে তারই যেন ইঙ্গিত দিলেন ৪৫ বছরের করণ জোহর। বিনা কারণে যদিও তিনি চুল ‘পাকা’ করাননি। আসলে ফ্যাশন শোয়ের জন্য সম্প্রতি করণ তাঁর সাধের চুল পাল্টে করে ফেলেছেন ‘সল্ট এন্ড পিপার’ বর্ণের। মুম্বইয়ে আয়োজিত ল্যাকমে ফ্যাশন উইকে ‘শো স্টপার’ করণের সেই নতুন লুক মুগ্ধ করেছে তাবড় তাবড় ফ্যাশন বিশেষজ্ঞদের। তথাকথিত মডেল না হয়েও করণের ‘স্টাইল সেন্স’-এর তারিফ না করে থাকতে পারেন নি বি-টাউনের ফ্যাশন শেরিফরা। রঙিন বা কালো চুলের ‘ট্রেন্ড’-কে বুড়ো আঙুল দেখিয়ে করণের ‘এক্সপেরিমেন্টাল’ লুকে কার্যত ‘ফিদা’ শোয়ের ডিজাইনার ফাল্গুনি শেন পিকক।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…