Entertainment

আজকে দাঁড়িয়ে ‘কভি খুশি কভি গম’ বানানো অসম্ভব, কেন তাও জানালেন করণ জোহর

২০০১-এ যে সিনেমা তৈরি করা সম্ভব হয়েছে তা এখন কেন বানানো যাবেনা? করণ জোহর কিন্তু জানিয়েছেন এই সিনেমা এখন বানানো অসম্ভব। কেন তাও পরিস্কার করেছেন তিনি।

২০০১ সালের সুপারহিট সিনেমা কভি খুশি কভি গম তার সাফল্যের জন্যই বিখ্যাত নয়, বিখ্যাত একই ফ্রেমে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুরের মত এক ঝাঁক তারকাকে পাওয়ার জন্যও।

হালে এই ব্লকবাস্টার সিনেমার পরিচালক করণ জোহর একটি শো-তে এসেছিলেন। সেখানে নিজের তৈরি সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তিনি সাফ জানান কভি খুশি কভি গম এখন আর তৈরি করা সম্ভব নয়। ২০০১-এ যে সিনেমা তৈরি করা সম্ভব হয়েছিল, তা এখন কেন সম্ভব নয়? এর উত্তরও চাঁচাছোলা ভাষায় জানিয়েছেন করণ।

করণ জোহরের দাবি, এই সিনেমা তৈরি করা যে প্রচুর ব্যয়বহুল তা তো তার মাল্টি স্টারের উপস্থিতি থেকেই পরিস্কার। তখন সিনেমায় নেওয়া তারকাদের এখন নিতে গেলে যে টাকা প্রত্যেকে চাইবেন তা খরচ করা মুশকিল। প্রায় অসম্ভব।

তাই এখন মাল্টি স্টার সিনেমা তৈরিই প্রায় বন্ধ হয়ে গেছে। এতজন তারকার পারিশ্রমিকের যে অঙ্ক হয় তা তাঁদের দিয়ে তারপর সিনেমা তৈরির খরচ ও বাকি অভিনেতাদের টাকা দেওয়া কার্যত বিপুল অঙ্কের ধাক্কা। যা এখন সম্ভবই নয়।

তবে করণ আশা ছাড়েননি। বলিউডের অন্যতম সফল পরিচালকের আশা একদিন ফের এই মাল্টি স্টার সিনেমা ফিরে আসবে বলিউড ইন্ডাস্ট্রিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026