Entertainment

কোন সমস্যায় ভুগছেন তিনি, খোলাখুলি জানালেন করণ জোহর

অনেকেই মধ্য জীবনের সমস্যা বা মিড লাইফ ক্রাইসিসে আক্রান্ত হন। অনেকে মুখ ফুটে বলেন। অনেকে চেপে রাখেন। পরিচালক-প্রযোজক করণ জোহর কিন্তু নিজের মধ্য জীবনের সমস্যার কথা বলতে দ্বিধা করেননি। একটি টিভি শো-তে হাজির হয়ে তিনি খোলাখুলি স্বীকার করে নিয়েছেন তিনি এখন মধ্য জীবনের সমস্যায় আক্রান্ত। করণ জানিয়েছেন, যে মধ্য বয়সে তিনি দাঁড়িয়ে আছেন সেই বয়স ও জীবনের এই অধ্যায়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে।

কী করছেন করণ? করণ জোহর জানিয়েছেন, তিনি আজকাল ভীষণভাবে রংচঙে পোশাক পরছেন। তাঁর আলমারি ভরে গেছে রঙিন পোশাকে। এই রঙের মধ্যে দিয়েই হয়তো বয়সটাকে ঢাকার একটা চেষ্টা করছেন তিনি। এক্ষেত্রে ডিজাইনার মণীশ মালহোত্রার কথা বলেন করণ। করণ জানান মণীশের এমনিতে ভীষণ রুচিশীল পছন্দ। কিন্তু ডিজাইনার হিসাবে মণীশ খুব চটকদার পোশাক পছন্দ করেন।

ওজন কমানো নিয়েও মুখ খোলেন করণ। বলেন, তিনি হলেন নীরব ভোজন রসিক। যিনি সকলের সামনে খেতেই চান না। কিন্তু রাতে একা একা প্রচুর খান। করণ জানান, তিনি সোশ্যাল সাইটে সারাদিন থাকতে পারেন। ভালবাসেন থাকতে। মধ্যরাতে তিনি সোশ্যাল সাইটেই থাকেন। এটাই তাঁর মধ্যরাতের কাজ। ঘুমোতে যাওয়ার আগে তিনি সোশ্যাল সাইটে মজে থাকতেই সবচেয়ে পছন্দ করেন বলেও অকপটে জানান করণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026