কুছ কুছ হোতা হ্যায়-এর মহাতারকারা, রানি মুখোপাধ্যায়, শাহরুখ খান, কাজল ও করণ জোহর, ছবি - আইএএনএস
তাঁর জীবনের প্রথম সিনেমাই ছিল কুছ কুছ হোতা হ্যায়। নির্দেশক হিসাবে হাতেখড়ি। আর প্রথম সিনেমাই সুপার ডুপার হিট। ১৯৯৮-এর কুছ কুছ হোতা হ্যায় আজও বলিউডের অন্যতম সেরা সিনেমা হিসাবে পরিগণিত হয়। কিন্তু ২০ বছর পার করে সেই সিনেমা যে নৈতিকভাবে ভুল সিনেমা ছিল তা মেনে নিলেন করণ জোহর। মেলবোর্নে ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালে একটি আলোচনায় যোগ দিয়ে করণ জোহর অকপটে স্বীকার করে নিলেন কুছ কুছ হোতা হ্যায় ভুল সিনেমা ছিল। কেন তাও ব্যাখ্যা করেছেন তিনি।
করণ জানান, এই সিনেমা মুক্তি পাওয়ার পর শাবানা আজমি সিনেমাটি ব্রিটেনে দেখেন। সিনেমা দেখার পরই তাঁর কাছে ফোন আসে শাবানা আজমির। বেশ কড়া স্বরেই শাবানা বলেন, এটা করণ কী করেছে! কোনও মেয়ের ছোট চুল বলে সে আকর্ষণীয় নয়! আর পরে তার চুল বড় হতেই সে সুন্দরী হয়ে গেল! এদিয়ে করণ কী বোঝানোর চেষ্টা করেছেন তা তাঁর কাছে জানতে চান শাবানা।
করণ ফোনের ওপার থেকে একটাই কথা বলেছিলেন সেদিন। তিনি জানান তিনি দুঃখিত। শাবানার আবার কড়া ধমক আসে। ব্যস, এই টুকু। করণের আর কিছুই বলার নেই! করণ ওপার থেকে উত্তর দেন, না তাঁর আর কিছু বলার নেই। কারণ তিনি জানেন শাবানা যা বলছেন তা একেবারেই সঠিক। সেই পুরো ঘটনার কথা ২০ বছর পর অবশেষে অকপটেই স্বীকার করলেন বলিউডের অন্যতম সফল নির্দেশক করণ জোহর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…