Entertainment

নিজের বিয়েতে আসতে দেরি হয়েছিল কিয়ারার, কি হয়েছিল বলে দিলেন করণ জোহর

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা বলিউডের সেলেব্রিটি দম্পতিদের মধ্যে অবশ্যই অন্যতম। সেই কিয়ারা নাকি তাঁর নিজের বিয়েতেই দেরিতে এসেছিলেন।

পরিচালক প্রযোজক করণ জোহর বলিউডের বিয়েতে সাধারণত হাজির থাকেনই। অন্য কেউ সেখানে আসুন না আসুন, বলিউড সেলেব্রিটির বিয়েতে করণ জোহরকে দেখতে পাওয়া যাবে। সেই করণ জোহর যে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতেও হাজির ছিলেন তা বলা বাহুল্য।

তাই করণের সামনেই ঘটেছিল সব কিছু। সেটাই এবার একদম টিভি শোয়ের মাঝে ফাঁস করে দিলেন করণ। তাও আবার কিয়ারার সামনেই।

করণ বলেন, পাঞ্জাবিদের বিয়েতে কি হয় তা অনেকের জানা। বিয়ের বরযাত্রী বাড়ি থেকে বার হওয়ার পর থেকেই নাচে গানে হুল্লোড়ে মেতে ওঠে। তাদের এনার্জি যেন বাড়তে থাকে।

এভাবেই কিয়ারার বিয়েতে সকলে হাজির হন বিপুল উৎসাহে। চলছিল হইচই। বরযাত্রীরা আনন্দ করতে ব্যস্ত। তার মধ্যেই কিয়ারার ডাক পড়ে।

নতুন বউয়ের আসতে এত দেরি হচ্ছে কেন তা নিয়ে সকলে প্রশ্ন করতে শুরু করেন। এদিকে কিয়ারার দেরি হয়েই চলেছে। অধৈর্য হয়ে কয়েকজন বরযাত্রী তো কিয়ারাকে কটু কথাও বলতে থাকেন।

অবশেষে দীর্ঘ সময় পর সেখানে হাজির হন কিয়ারা। তাঁকে তখন এতটাই সুন্দর দেখতে লাগছিল যে সকলেই তাঁদের যাবতীয় অভিযোগ ভুলে মোহিত হয়ে যান কিয়ারার রূপ দেখে।

এদিকে তাঁর আসতে কেন দেরি হল তা জানতে চাওয়ায় কিয়ারা উত্তর দেন, মোটেও তাঁর দেরি হয়নি। বরং বরযাত্রীই তাড়াতাড়ি এসে হাজির হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026