ফাইল : কাজল, ছবি - আইএএনএস
সেদিন শাহরুখ খান ও কাজলকে নিয়ে একটি সিনেমার কাহিনি বোঝাচ্ছিলেন করণ জোহর। কথা হচ্ছিল শাহরুখের পুরনো বাসস্থান অমৃত অ্যাপার্টমেন্টে বসে। যে ঘরে তাঁরা ৩ জন বসেছিলেন সেটা বারান্দার ঠিক পাশেই। কাহিনি শোনার সময় দেখা যায় কাজলের চোখে জল।
কাহিনি বলতে বলতে করণের চোখেও জল। তাঁরা ৩ জন যে ওই কাহিনিতে ডুবে গেছেন তা বেশ পরিস্কার ছিল করণ জোহরের কাছে। এই পর্যন্ত সব ঠিক ছিল।
এই কথার মাঝেই একটি ফোন আসে কাজলের। কাজল ফোন তুলে ওপারের কথা শোনার পর আচমকা উত্তর দেন তাহলে আমি টম ক্রুজ।
কি হয়েছিল ঘটনাটা? করণ জোহর জানান, ফোনটা করেছিলেন মণি রত্নম। দক্ষিণের পরিচালক হলেও মণি রত্নম ভারতীয় সিনেমা জগতের একটা বড় নাম। ভারতের সর্বকালের সেরা পরিচালকদের মধ্যে একজন।
তিনি তখন দিল সে নামে সিনেমাটির জন্য নায়িকার খোঁজ করছিলেন। তিনিই ফোন করেন কাজলকে সেই অফার দেওয়ার জন্য।
ফোনের ওপার থেকে তিনি নিজেকে মণি রত্নম নামে পরিচয় দিতে কাজলের মনে হয় ওটা মণি রত্নমের নাম করে ভুয়ো ফোন। তাই তিনিও উত্তর দেন উল্টো পাড়ে মণি রত্নম থাকলে তিনি টম ক্রুজ।
সেই ঘটনার কথা আজও ভোলেননি করণ। সেই ঘটনা তাঁর একটি শোতে কাজলের সামনেই বলেন পরিচালক প্রযোজক করণ জোহর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…