Entertainment

সন্তানের পিতা হলেন কপিল

এই মুহুর্তে এক গর্বিত পিতা তিনি। কোনও হাস্যকৌতুক নয়, বাস্তব জীবনে এক সুন্দর মুহুর্তের মধ্যে দিয়ে যাচ্ছে কপিল শর্মার জীবন। কপিল ও তাঁর স্ত্রী জিনি চতরথ এখন এক সদ্যোজাত ফুটফুটে কন্যার পিতা-মাতা। কপিল নিজের খুশি ব্যক্ত করতে ও সকলকে তাঁদের পিতা-মাতা হওয়ার খবর জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁদের পরিবারের নতুন অতিথির কথা।

গত বছর ডিসেম্বরে চার হাত এক হয় ছোট পর্দার হাস্যকৌতুক শোয়ের মুখ কপিল শর্মা ও জিনি চতরথের। জলন্ধরে বিয়ে হয় তাঁদের। একদম সনাতনি পাঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় তাঁদের। একদম সঙ্গীত দিয়ে শুরু করে বিয়ের ঝলমলে অনুষ্ঠানের মধ্যে দিয়ে কপিল শর্মার বিয়ে দেশ জুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে জায়গা করে নেয়।

বিয়ের পর জিনি যখন সন্তানসম্ভবা তখন কপিল ও জিনি বেবিমুন-এ যান কানাডায়। হানিমুনের মত বেবিমুন এখন নয়া ট্রেন্ড। সন্তানসম্ভবা অবস্থায় স্বামীর সঙ্গে একান্তে কোনও পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া। কপিল ও জিনি গিয়েছিলেন কানাডায়। সেখানে এক সুনসান রাস্তা ধরে স্ত্রীকে নিয়ে হেঁটে চলার ছবি সোশ্যাল সাইটে পোস্টও করেছিলেন কপিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026