Entertainment

কপিল দেবের কাছে হঠাৎ কেন ক্রিকেট শিখছেন রণবীর

কপিল দেব। ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। যাঁর নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। ১৯৮৩ সালের সেই ঐতিহাসিক জয়কে সামনে রেখেই তৈরি হচ্ছে একটি সিনেমা। নাম ‘৮৩’। সেই সিনেমায় অভিনয় করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এখনও শ্যুটিং শুরু হয়নি। হবে আগামী মে মাস থেকে। কিন্তু তার আগে ধরমশালার মাঠে দেখা মিলল কপিল দেব ও রণবীরের।

কপিল দেবের কাছ থেকে ক্রিকেট সম্বন্ধে অনেককিছু শিখছেন রণবীর। যাঁর চরিত্রে তিনি অভিনয় করবেন তাঁর কাছ থেকেই জেনে নিচ্ছেন খুঁটিনাটি। যাতে অভিনয়ে কোনও ভুল না থাকে। কপিল দেবও তাঁর সাধ্যমত শিখিয়ে দিচ্ছেন রণবীরকে। কোথাও ভুল হলে ধরিয়ে দিচ্ছেন। আর এভাবেই চলছে জোর কদমে প্রস্তুতি। শ্যুটিং শুরুর পরে যাতে কোনও সমস্যা না হয়।

ফাইল : রণবীর সিং, ছবি – আইএএনএস

লর্ডসে ১৯৮৩ সালের ২৫ জুন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়। তখন সেই প্রতিযোগিতার নাম ছিল প্রুডেনশিয়াল কাপ। নিয়ম ছিল পরপর ৩ বার যে দল এই কাপ জিতবে, কাপটি চিরদিনের জন্য তার হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ২টো জিতেই ছিল। দরকার ছিল তৃতীয় জয়ের। ধারে ভারেও তারা ভারতের চেয়ে এগিয়েই ছিল। কিন্তু ভারতীয় দলের ছিল আত্মবিশ্বাস আর স্থির লক্ষ্য। সেই লড়াই হয়ত কোনওদিন ভুলবেন না ভারতীয়রা। ওয়েস্ট ইন্ডিজের সেই হার ভারতকে সেদিন বিশ্বসেরা করেছিল। সেই টানটান উত্তেজনার ম্যাচকেই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক কবির খান।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026