Sports

পদত্যাগ করলেন কপিল দেব

৩ সদস্যের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন ভারতের বিশ্বজয়ী দলের অধিনায়ক কপিল দেব। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী কপিল দেবের পদত্যাগের কারণ যেটুকু জানা যাচ্ছে তা হল সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআইয়ের প্রধান হিসাবে নিয়োজিত বিনোদ রাইয়ের মন্তব্য। বিনোদ রাই জানিয়েছিলেন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি প্রধানত তৈরিই হয়েছে কেবলমাত্র ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন করতে।

এসবকে কেন্দ্র করে সঞ্জীব গুপ্তার সঙ্গে কপিল দেবের দ্বন্দ্ব তৈরি হয়। যা হয়তো মেনে নিতে পারেননি কপিল দেব। তিনি পদত্যাগ করেন। তবে বিনোদ রাই কপিল দেবের পদত্যাগ নিয়ে বলতে গিয়ে বলেন, কপিল একাজ না করলেই পারতেন। বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটসর পরিচালনার মাথা হয়ে আছে। এঁরা বিভিন্ন কাজের জন্য কমিটি গড়ে দিয়েছেন। সেই কমিটি নিজের কাজ করছে।

কদিন আগেই ভারতীয় দলের কোচ ও সহকারী কোচের পদে কে জায়গা পাবেন তা বিচার করতে কপিল দেবের নেতৃত্বে ৩ সদস্যের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ব্যস্ত ছিল। অবশেষে তারা রবি শাস্ত্রীকেই ফের একবার ভারতীয় দলের চিফ কোচ হিসাবে বেছে নেয়। এরপর সিএসি-র আর কোনও কাজ রইল না এমনটা কপিল দেবের মনে হয়ে থাকতে পারে বিনোদ রাইয়ের বক্তব্যে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026