World

শহরের একাংশে চড়া দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত মানুষের, কোথা থেকে আসছে জানেনা প্রশাসন

দুর্গন্ধ নাকে এলে মানুষ নাকে চাপা দেন। কিন্তু এলাকা জুড়ে যদি দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তাহলে তো কিছুই করার নেই। পুলিশও খুঁজে পাচ্ছেনা দুর্গন্ধটা আসছে কোথা থেকে।

পরিস্কার ঝকঝকে চারধার। নোংরা আবর্জনার দেখা নেই কোথাও। বরং চারিদিকে সবুজের কমতি নেই। এমন এক পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করা মানুষের জীবনে কার্যত অন্ধকার নামিয়ে এনেছে একটি দুর্গন্ধ। তীব্র দুর্গন্ধে টেকা দায় হয়েছে মানুষের। এ গন্ধ কিসের?

কোনও গ্যাস, নাকি কোনও রবার পোড়ানোর গন্ধ, নাকি অন্য কিছু। স্থানীয় মানুষজন কিছুই বুঝতে পারছেন না। কিন্তু গন্ধের চোটে টেকা দায় হয়েছে।

এদিকে গন্ধটাও এমন যে কিছুক্ষণ থেকে যে তা ক্রমে মিলিয়ে গেল এমনটাও হয়নি। ফলে সাধারণ মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাঁরা চান এই দুর্গন্ধের হাত থেকে মুক্তি।

প্রশাসনও যে চাইছে না এমনটা নয়। কিন্তু যে কোনও দুর্গন্ধ নির্মূল করতে হলে তা কোথা থেকে বার হচ্ছে সেটা জানা জরুরি। নাহলে সেই গন্ধ মোছা সম্ভব নয়। আর সেখানেই আটকে গেছেন প্রশাসনের কর্তারা।

তন্নতন্ন করে খুঁজেও গন্ধের উৎস খুঁজে পাননি তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের সবচেয়ে বড় শহর হল উইচিটা। এই উইচিটা শহরের একাংশে এই দুর্গন্ধ ছড়ানোর ঘটনা ঘটে। যা থেকে মুক্তি পেতে মরিয়া স্থানীয়রা।

কিন্তু প্রশাসন গন্ধের উৎস খুঁজে পাচ্ছেনা। তারা কেবল এটুকু আশ্বস্ত করেছে যে এই দুর্গন্ধ সহ্য করা কঠিন হলেও তা বাতাসকে দূষিত করছেনা। ফলে তা ক্ষতিকারক নয়। তবে অস্বস্তিকর তো বটেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026