Sports

হবু শ্যালকের সিনেমা দেখতে এসে প্রেমিকার সঙ্গে আরও ঘনিষ্ঠ রাহুল

ভারতীয় ক্রিকেটে এখন কেএল রাহুল একটা প্রথমসারির নাম। সেই রাহুলকেই এবার মাঠের বাইরে দেখা গেল প্রেমিকার সঙ্গে। আরও গাঢ় হল তাঁদের প্রেম।

কেএল রাহুলের সঙ্গে যে অভিনেত্রী আথিয়া শেঠির প্রেম জমে উঠেছে তা এখন সকলের প্রায় জানা। ২ জনে বিষয়টিকে গোপনও করেননি। বরং তাঁরা যে একে অপরের প্রেমে পড়েছেন তা খোলসাও করেছেন অকপটে। তবে ২ জন এক ফ্রেমে বন্দি হননি কখনও। এবার সেটাও হলেন।

রাহুল ও আথিয়া হাজির হয়েছিলেন আথিয়ার সম্পর্কে ভাই অহনের সিনেমা তড়প দেখতে। একসঙ্গে রাহুল আথিয়া সিনেমা দেখতে এসে পড়েন পাপারাৎজিদের সামনে।

কোনও লুকোছাপা বা লুকোচুরির রাস্তায় না গিয়ে হলে প্রবেশের আগে চিত্রগ্রাহকদের দিকে ঘুরে দাঁড়ান তাঁরা। তারপর দুজন বেশ ঘনিষ্ঠ হয়েই ছবি তোলেন।

রাহুলের পরনে ছিল কালো টি-শার্টের ওপর ব্লেজার আর আথিয়া ছিলেন আদ্যন্ত কালো পোশাকে। দুজন নানা পোজে ছবি দেন চিত্রগ্রাহকদের।

অভিনেত্রী হিসাবে ক্যামেরার সামনে অবশ্য অনেক বেশি সাবলীল ছিলেন আথিয়া। চেপে ধরে ছিলেন রাহুলের হাত। বেশ রোমান্টিক পোজেই ছবি দেন তাঁরা।

গত নভেম্বরেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ করেছেন রাহুল ও আথিয়া। তার মোটামুটি এক মাসের মধ্যেই ২ জন তাঁদের প্রথম রেড কার্পেট অ্যাপিয়ারেন্স দিলেন ক্যামেরার সামনে।

প্রসঙ্গত আথিয়ার ভাই অহন শেঠির ডেবিউ সিনেমা ‘তড়প’। যে সিনেমার তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া। শুক্রবারই মুক্তি পেল তড়প। অন্যদিকে আথিয়া শেঠিকে শেষ দেখা গেছে নওয়াজউদ্দিনের সঙ্গে ‘মোতিচুর চকনাচুর’ সিনেমায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026