Entertainment

প্রতাপশালী এই নেত্রীর চরিত্রে এবার কঙ্গনা

সুন্দরী অভিনেত্রী হিসাবে বলিউডে সাফল্য মিলেছে। আবার খোলাখুলি কাস্টিং কাউচ সহ স্বজনপোষণ, ভারতীয় চলচ্চিত্র জগতের বিভিন্ন কালো দিক নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দ্বিধা বোধ করেননি। যেখানে অনেক নায়িকা কাজ হারানোর ভয়ে এসব বিষয়ে মুখ খুলে প্রয়োজক, পরিচালকদের বিরাগভাজন হতে চান না, তিনি তখন হেঁটেছেন উল্টোপথে। তিনি কঙ্গনা রানাওয়াত।

বলিউডের এই কুইন আগেই অবশ্য সিনেমা পরিচালনার কাজে হাত দিয়েছেন। ইতিমধ্যেই ক্রিস ও তাঁর যৌথ পরিচালনায় বলিউডে মুক্তি পেয়েছে ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’। এবার তিনি হাত দিচ্ছেন তাঁর পরবর্তী সিনেমার পরিচালনায়।

কঙ্গনা নিজেই জানিয়েছেন, এটাই সঠিক সময় তাঁর নতুন ছবির পরিচালনার কাজে হাত দেওয়ার। সিনেমাটি অ্যাকশনে ভরপুর হবে। তবে একটি এপিক ড্রামা। তার স্ক্রিপ্ট তিনি সযত্নে রেখেছেন। কিছুদিনের মধ্যেই ফোটোশ্যুট শুরু হবে। তারপরই একটি সিনেমাটির পোস্টার রিলিজ করা হবে। কঙ্গনার দাবি, এখন ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীরা অনেক টাকা তুলে দিচ্ছেন। যা ভাল দিক।

তবে কী কঙ্গনা রানাওয়াত অভিনয়কে বিদায় জানিয়ে আগামী দিনে পরিচালনাই চালিয়ে যাবেন? না ঠিক তেমনটা নয়। তাঁর পরবর্তী সিনেমা একটি ক্রীড়াভিত্তিক সিনেমা। নাম ‘পাঙ্গা’। এছাড়াও তিনি একটি সিনেমা করতে চলেছেন যেখানে তাঁকে দেখা যাবে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী তথা একসময়ের ডাকসাইটে অভিনেত্রী জয়রাম জয়ললিতার চরিত্রে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026