ফাইল : মুম্বইতে একটি সংস্থার প্রচারে কঙ্গনা রানাওয়াত, ছবি - আইএএনএস
সিনেমা জগতে নায়করা অকারণেই বেশি গুরুত্ব পান। তাঁদের বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। আর যাঁরা কলাকুশলী, তাঁরা গুরুত্বই পাননা। এটা তিনি কিছুতেই মেনে নিতে পারেননা। মুম্বইতে একটি ঘড়ি সংস্থার প্রচারে এসে সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন সময়েই সিনেমা জগত নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু তাঁর সেই তথাকথিত বিপ্লবী মন ও মতামত ছেড়ে তিনি বেরিয়ে আসেননি।
তাঁর নতুন সিনেমা ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’ সামনের বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা। কিন্তু সেই সিনেমার বেশ কিছু কাজ এখনও আটকে। এই সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের একাংশের দাবি তাঁদের প্রাপ্য পারিশ্রমিক তাঁরা পাচ্ছেন না। ফলে তাঁদের ক্ষোভের আগুনে সিনেমার কাজ ধাক্কা খাচ্ছে। সেই প্রসঙ্গকে সামনে রেখেই কঙ্গনা জানান, কলাকুশলীদের টাকা বকেয়া পড়ে থাকা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আগামী দিনে তিনিও একজন কলাকুশলী হিসাবে এই সিনেমা জগতে থাকবেন বলেও জানিয়েছেন কঙ্গনা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…