Entertainment

এক বলিউড তারকাকে রোগা সাদা ইঁদুর বলে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এখন বিতর্কের আর এক নাম হয়ে উঠেছেন। এবার তিনি এক বলিউড তারকাকে রোগা সাদা ইঁদুর বলে আক্রমণ করে বসলেন।

কঙ্গনা রানাওয়াত এবং বিতর্ক যেন ক্রমশ সমার্থক হয়ে উঠছে। কঙ্গনা মুখ খোলা মানেই নতুন বিতর্কের জন্ম। তাঁর সম্বন্ধে এমন এক ধারনাকে আরও একবার সত্য বলে প্রমাণ করলেন এই বলিউড অভিনেত্রী।

এখন মহাকাব্য রামায়ণ-এর কাহিনি অবলম্বনে সিনেমা তৈরির হিড়িক পড়েছে। মুক্তি পেতে চলেছে ‘আদিপুরুষ’। তৈরি হচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’।

পরিচালক নীতেশের রামায়ণে অনেক খুঁজে অবশেষে সীতাকে পাওয়া গিয়েছে। আলিয়া ভাট সীতার চরিত্রে অভিনয় করছেন। তাঁর বিপরীতে রামায়ণ-এ রাম-এর চরিত্রে অভিনয় করছেন আলিয়ার স্বামী তথা বলিউড তারকা রণবীর কাপুর।

এবার সেই রণবীর কাপুরকে সরাসরি আক্রমণ করে বসলেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়া পোস্টে রণবীরকে রোগা সাদা ইঁদুর বলে সম্বোধন করেছেন তিনি।

কঙ্গনা অবশ্য রোগা সাদা ইঁদুর বলেই থেমে যাননি রণবীরকে, রণবীর বলিউড ইন্ডাস্ট্রির প্রায় সকলের বিরুদ্ধে তলে তলে পিআর করেন বলেও অভিযোগ কঙ্গনার।

রণবীরকে মহিলা সর্বস্ব বলেও আক্রমণ হেনেছেন কঙ্গনা। তাঁকে মাদকাসক্ত বলতেও ছাড়েননি কঙ্গনা। এমন একজন মাদকাসক্তকে রামের চরিত্রে মানায় না বলেও দাবি করেছেন তিনি।

এভাবে সরাসরি কড়া ভাষায় রণবীরের প্রতি আক্রমণ ছুঁড়ে দিলেও এখনও এর কোনও জবাব রণবীর দেননি। কঙ্গনা অবশ্য এই হুঁশিয়ারিও দিয়েছেন যে তাঁকে একবার আঘাত করার চেষ্টা করলে তিনি সারা জীবন পাল্টা আঘাত করে যাবেন।

প্রসঙ্গত কঙ্গনার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। যে তালিকায় রয়েছে ‘এমারজেন্সি’, ‘তেজস’, ‘চন্দ্রমুখী ২’, ‘সীতা – দ্যা ইনকারনেশন’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026