Entertainment

বুক খোলা জ্যাকেটে কঙ্গনা, বাড়ালেন নেটদুনিয়ার তাপমাত্রা

মে মাসের ৮ তারিখ থেকে জমে উঠেছে ৭১ তম কান চলচ্চিত্র উৎসব। প্রতিদিনই কানের রেড কার্পেট মাতাতে হাজির হচ্ছেন কোনও না কোনও তারকা। প্রতিবারের মত এবারেও কানের আসরে হলিউডকে টেক্কা দিচ্ছেন বলিউডের অভিনেত্রীরা। পোশাক ভাবনা ও গ্ল্যামারে সমালোচক ও অনুষ্ঠানের আয়োজকদের পালা করে চোখ ধাঁধিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাওয়াত, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুররা। কানকে মুগ্ধ করার প্রতিযোগিতায় অবশ্য বাকি অভিনেত্রীদের থেকে বেশ কিছুটা এগিয়ে ‘কুইন’ খ্যাত কঙ্গনা।

কানের রেড কার্পেটে এবার ঘন ঘন পা পড়ছে কঙ্গনা রানাওয়াতের। প্রথম দিন সাদা-কালো রেট্রো লুকে বিশ্বের ফ্যাশন বোদ্ধাদের নজর নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন কঙ্গনা। দ্বিতীয় ও তৃতীয় দিনে তাঁর দু’রকমের গাউন প্রশংসা কুড়িয়ে নেয় সকলের। প্রতিটি পোশাকেই নিজেকে দারুণ ‘ক্যারি’ করেছেন ৩১ বছরের অভিনেত্রী। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ সেই চলমান ছন্দের তাল গেল কেটে। ‘মোস্ট স্টাইলিশ’ কঙ্গনার পোশাক দেখে নাক সিঁটকে উঠল নেটিজেনদের একাংশের। ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি হয়ে কানে গেছেন কঙ্গনা। সেখানে তিনি এরকম ‘অর্ধনগ্ন’ পোশাক পড়ায় চটে লাল অভিনেত্রীর অনুরাগীরা।

আসলে কান চলচ্চিত্র উৎসবে হাজিরা দেওয়ার চতুর্থ দিনে কঙ্গনা বেছে নেন গাঢ় সবুজ ট্রাউজার আর ধূসর রঙা জ্যাকেট। সঙ্গে হাল্কা খয়েরি রঙের একটি অন্তর্বাস। জ্যাকেটের সামনের অংশ পুরোটাই খোলা। ফলে কঙ্গনার অন্তর্বাস আবৃত বক্ষ যুগল একটু বেশিই উন্মুক্ত হয়ে ছবিতে ধরা দিয়েছে। কঙ্গনার দেহ ও বক্ষ যুগল প্রদর্শনে দেশবাসীর কোনও আগ্রহ নেই। এই ভাষাতেও কেউ কেউ কটাক্ষ করেন অভিনেত্রীকে। তবে এই সব খোঁচা দেওয়া কথা একেবারেই গায়ে মাখছেন না কঙ্গনা৷ বরং রকমারি ফ্যাশনে দুনিয়াকে তাক লাগাতে আপাতত ব্যস্ত তিনি।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026