কঙ্গনা রানাওয়াত, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @kanganaranaut
প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে নিজের ক্ষমতায় প্রতিষ্ঠিত এক অভিনেত্রী। সেই অভিনেত্রীকে কোণঠাসা করতে শুরু করেছিলেন করণ জোহর। করণ জোহরই কার্যত প্রিয়াঙ্কার জন্য বলিউডের সব দরজা বন্ধ করে দিয়েছিলেন। এমনকি সেই কাজে বলিউড মাফিয়াও ছিল।
প্রিয়াঙ্কা ক্রমশ কোণঠাসা হতে হতে এবং সিনেমা জগতের রাজনীতির শিকার হতে হতে একসময় সরে দাঁড়াতে বাধ্য হন। এমনকি ভারত ছেড়েও চলে যেতে হয় তাঁকে। আর এসব শুরু হয়েছিল শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্বের কারণে।
সেই বন্ধুত্ব মেনে নিতে পারেননি করণ জোহর। এমনই ভাষায় তোপ দাগলেন মাঝেমধ্যেই বিতর্কিত ও চাঁচাছোলা মন্তব্যের জন্য খবরে উঠে আসা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় সরাসরি করণের বিরুদ্ধে তোপ দেগেছেন। করণ জোহর কেবল বলিউডে প্রিয়াঙ্কার কাজ পাওয়া বন্ধই করেননি, তিনি নাকি প্রিয়াঙ্কা চোপড়াকে নানাভাবে উত্যক্তও করতেন।
এমনকি বলিউডে একটা দল তৈরি হয়েছিল যারা এমনভাবে প্রিয়াঙ্কার ওপর চাপ তৈরি করতে শুরু করেছিল যাতে তিনি এই ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে যান। কঙ্গনার এসব সোশ্যাল মিডিয়ায় করা বক্তব্য নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
কঙ্গনা মাঝে কিছুদিন স্তব্ধ থাকার পর ফের তাঁর বক্তব্য নিয়ে ফিরলেন একদম করণ জোহরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে। কঙ্গনার আরও দাবি, করণ জোহরের মত মানুষরাই সিনেমা জগতের পরিবেশ নষ্ট করছেন।
যা অমিতাভ বচ্চন বা শাহরুখ খানদের সময় এমন খারাপ ছিলনা। সেইসময় বাইরে থেকে সিনেমা জগতে আসা মানুষদের জন্যও বিরূপ ছিলনা পরিবেশ, দাবি কঙ্গনার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…