Entertainment

ক্ষমা চেয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত

ক্ষমা চেয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত। সাধারণত এমন রূপে তাঁকে বড় একটা নজরে পড়েনা। বরং তিনি নানা বিষয়েই মন্তব্য করেন। যা অনেক সময় বিতর্কেরও জন্ম দেয়।

কঙ্গনা রানাওয়াতের পরিচিতি এখন আর শুধুই বলিউড অভিনেত্রীর গণ্ডিতে সীমাবদ্ধ নেই। তিনি এখন নানা বিষয়েই মন্তব্য করেন। কিছু মন্তব্য বিতর্কেরও জন্ম দেয়। অনেকে তা খণ্ডন করেন। তবে কঙ্গনা যে তাতে বড় একটা আমল দেন, তেমনটা নয়। বরং কঙ্গনা তাঁর নিজের মতামত পেশ করেন।

এবার কিন্তু কঙ্গনাকে কিছুটা অন্য রূপে দেখা গেল। পরনে সবুজের ওপর রানি রংয়ের পাড়ের শাড়ি ও গা ভর্তি গয়নায় সেজে ক্যামেরার সামনে এলেন কঙ্গনা।

সোশ্যাল সাইটে ভিডিও প্রকাশ করে কঙ্গনা জানালেন, যাঁরা তাঁর শত্রু তাঁরা তাঁর সাফল্যের পর তাঁকে কখনও আরামে থাকতে দেয়নি। সেই শত্রুদের তিনি ধন্যবাদ জানাতে চান। কারণ তাঁরাই তাঁকে লড়তে, সংঘর্ষ করতে শিখিয়েছেন।

এজন্য শত্রুদের প্রতি কঙ্গনা চিরকাল কৃতজ্ঞ থাকবেন। কঙ্গনা তাঁর শত্রুদের দিকে এই বার্তা ছুঁড়ে হয়তো একটা খোঁচাই দিয়েছেন। তবে তিনি বাকিদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

কঙ্গনা জানিয়েছেন, তাঁর ভাবনা অত্যন্ত সরল, তাঁর বিচার ধারাও সাদাসিধে, তিনি চিরকাল সকলের ভালই চেয়েছেন। তারপরেও তিনি যদি দেশের ভালোর জন্য বা কোনও সিনেমাকে কেন্দ্র করে কাউকে কিছু বলে থাকেন, যা সেই ব্যক্তির খারাপ লেগেছে, তাহলে কঙ্গনা তার জন্য ক্ষমাপ্রার্থী।

প্রসঙ্গত কঙ্গনা রানাওয়াতকে আগামী দিনে বেশ কয়েকটি সিনেমায় দেখা যেতে চলেছে। যার মধ্যে রয়েছে, ‘এমারজেন্সি’, ‘চন্দ্রমুখী ২’, ‘তেজস’, ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্যা লেজেন্ড অফ দিদ্দা’ এবং ‘সীতা – দ্যা ইনকারনেশন’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026