Entertainment

পাঠান নিয়ে খোঁচা দিতে গিয়ে বিপাকে কঙ্গনা রানাওয়াত

শাহরুখ খানের পাঠান সিনেমাটি মুক্তি পেতেই সফল। সেই সফল সিনেমা নিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে এবার বিপাকে পড়লেন কঙ্গনা রানাওয়াত।

৪ বছর পর পর্দায় ফিরলেন শাহরুখ খান। আর তিনি পর্দায় ফেরা মানেই যে একটা অন্য উন্মাদনা তা ফের একবার প্রমাণ হল। শাহরুখ খানের পাঠান ইতিমধ্যেই রেকর্ড অঙ্কের অর্থ রোজগার করেছে। যা একটি রেকর্ডও।

পর্দায় প্রকাশের দ্বিতীয় দিনে পাঠানের একদিনের রোজগার ১১৩ কোটি টাকার কিছু বেশি। হলে উপচে পড়ছে ভিড়। এর মধ্যেই পাঠান সিনেমাটি নিয়ে প্রথমে ভাল কথাই বলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনা বলেন, যাঁরা বলছেন পাঠান সিনেমাটি ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়, তাঁরা ঠিক বলছেন। কিন্তু কার ভালবাসা এবং কার ঘৃণা সে প্রশ্ন তোলেন কঙ্গনা। তিনি এও জানান যে এটি ভারতের ভালবাসা। তারপরেও সিনেমাটির নাম পাঠান।

যদিও কঙ্গনা তেমন কোনও সমর্থন তাঁর বক্তব্যের পক্ষে পাননি। প্রথমে সিনেমাটিকে ভাল বলে তারপর একটা সমালোচনামূলক বক্তব্যকে ইউ টার্ন হিসাবে নিচ্ছেন অনেকে।

একজন তো সোশ্যাল মিডিয়ায় কঙ্গনাকে খোঁচা দিয়ে লিখেছেন, পাঠান একদিনে যা রোজগার করেছে তা কঙ্গনার নাকি সারা জীবনের সঞ্চয় হতে পারে। যদিও কঙ্গনা তার উত্তরও দিয়েছেন।

কঙ্গনা জানিয়েছেন, তাঁর কোনও রোজগার আর বেঁচে নেই। তাঁর বাড়ি, অফিস এবং অন্য সম্পত্তি সবই মর্টগেজ রয়েছে। আর তা রয়েছে একটি সিনেমা করতে গিয়ে।

ভারতীয় সংবিধানকে সম্মান জানিয়ে এবং দেশের প্রতি ভালবাসা জানিয়ে ওই সিনেমায় কঙ্গনা সব অর্থ ব্যয় করেছেন। কঙ্গনার প্রশ্ন, রোজগার তো সবাই করেন, কিন্তু এমন কেউ আছেন কি যিনি এভাবেও টাকা ওড়ান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026