Entertainment

ছোটবেলার সেই স্মৃতি আজও ভুলতে পারেননি কঙ্গনা রানাওয়াত

ছোটবেলার সুখ স্মৃতি যেমন চিরদিনের হয়ে থেকে যায়, তেমনই খারাপ স্মৃতিও। এমনই এক স্মৃতি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে আজও নাড়া দেয়।

তখন তিনি বেশ ছোট। সেসময় তিনি যেখানে থাকতেন সেখানে একটি ছেলে থাকত। সে একটু বড় ছিল। তাঁর চেয়ে বছর চারেকের বড় ছিল। মাঝেমাঝেই তাঁকে খারাপ ভাবে স্পর্শ করত। তখন তিনি অতটা বুঝতে পারতেন না কি হচ্ছে তাঁর সঙ্গে।

এরপর ছেলেটি তাঁদের এসে এক অদ্ভুত প্রস্তাব দিত। ছেলেটি তাঁদের পোশাক খুলে খেলতে বলত। তারপর শরীরটা ভাল করে পর্যবেক্ষণ করত।

তখন তিনি ছোট ছিলেন। কিন্তু সেই অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি। একটি শো-তে আবেগপ্রবণ হয়ে এমন কথাই সকলের সামনে খোলাখুলি জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

লক আপ নামে ওই শো-তে মুনাওয়ার ফারুকি তাঁর ছোটবেলার এক এমনই না ভোলা স্মৃতির কথা সকলকে জানান। তখন তাঁর বয়স ছিল ৬ বছর। তিনি ছোট ছিলেন।

সে সময় তাঁরই পরিবারের এক সদস্য টানা তাঁকে শারীরিক বাসনার শিকার করে। তখন এসব অতটা তিনি বুঝতেন না ঠিকই, কিন্তু তাঁর সেই অস্বস্তিকর স্মৃতি আজও তাঁকে নাড়া দেয়।

ফারুকি তাঁর জীবনের এই সত্য সামনে আনার পর তা শুনতে শুনতে আবেগপ্রবণ হয়ে পড়েন কঙ্গনা। তারপর তিনি তাঁর নিজের জীবনের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন। ফারুকিকে সান্ত্বনাও দেন কঙ্গনা।

কঙ্গনা রানাওয়াত এও বলেন, যাঁদের বিশ্বাস করা হয় তারা অনেক সময় কেবল কষ্টই দেয়, যা সারাজীবন ধরে বয়ে বেড়াতে হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026