ফাইল : কঙ্গনা রানাওয়াত, ছবি - আইএএনএস
ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর মিল খুঁজে পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একটি ক্রিকেটের অনুষ্ঠানে কঙ্গনা হাজির হয়েছিলেন তাঁর সিনেমা পাঙ্গা-র প্রচারে। সেখানেই কথায় কথায় তিনি বিরাট কোহলির সঙ্গে তাঁর মিলের কথা জানান। কঙ্গনা দাবি করেন অনেকেই নাকি তাঁর সঙ্গে বিরাট কোহলির মিল খুঁজে পান। তিনি নিজেও সেই মিল খুঁজে পেয়েছেন।
কঙ্গনার দাবি, বিরাট কোহলি অনেক জায়গায় সমালোচিত হন। বারবার তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁর আক্রমণাত্মক চরিত্রের কারণে। বিরাট কিন্তু নিজেকে একই রেখেছেন। কঙ্গনা মনে করেন তিনি নিজেও ঠিক এমনই চরিত্রের। তিনিও প্রবল আক্রমণাত্মক চরিত্রের। আর এ বিষয়ে তাঁদের মধ্যে অনেক মিল রয়েছে বলে মনে করেন কঙ্গনা।
কঙ্গনা আরও বলেন, তিনি জানেন একজন খেলোয়াড়ের জীবন খুব সুগম হয়না। তাঁদের অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছতে হয়। কঙ্গনার নতুন সিনেমা পাঙ্গা শুক্রবার মুক্তি পেয়েছে। নীনা গুপ্তা, রিচা চাড্ডা ও জস্সি গিল রয়েছেন কঙ্গনার সঙ্গে। এক কাবাডি খেলোয়াড়ের জীবন নিয়ে তৈরি এই সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…